Advertisement Banner

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানাল বাংলাদেশ
পররাষ্ট্র মন্ত্রণালয়। ছবি: বাসস

মধ্যপ্রাচ্যে সাময়িক যুদ্ধবিরতির উদ্যোগকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদন থেকে জানা যায়, আজ বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, এই যুদ্ধবিরতি অঞ্চলটির উত্তেজনা কমানোর ক্ষেত্রে একটি উৎসাহব্যঞ্জক পদক্ষেপ।

বিবৃতিতে বাংলাদেশ আশা প্রকাশ করে বলেছে, সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতি মেনে চলবে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারে সংলাপে অংশ নেবে।

যুদ্ধবিরতি বাস্তবায়নে ভূমিকা রাখা সংশ্লিষ্ট দেশ ও পক্ষগুলোর কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসাও করা হয়েছে বিবৃতিতে।

বাংলাদেশ আরও পুনর্ব্যক্ত করেছে যে, সব ধরনের বিরোধ সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা সম্ভব এবং করা উচিত।

সম্পর্কিত