চরচা প্রতিবেদক

সাম্প্রতিক ভূমিকম্পে ভেনেজুয়েলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সমবেদনা ও পূর্ণ সমর্থনের কথাও জানিয়েছেন।
আজ শুক্রবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘‘ভেনেজুয়েলায় যে ভূমিকম্প আঘাত হেনেছে, তার জন্য আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের পক্ষ থেকে আমি তাদের প্রিয়জনদের হারানো পরিবারগুলির প্রতি গভীর সমবেদনা জানাই।’’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘আমরা আহতদের দ্রুত আরোগ্য কামনা করি এবং এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছি।’’
শোকবার্তায় প্রধানমন্ত্রী ভেনেজুয়েলা সরকারের প্রতি সংহতি প্রকাশ করে দেশটির শক্তি, স্থিতিস্থাপকতা এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করেন।