Advertisement Banner

এবার ওমানে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এবার ওমানে মার্কিন জাহাজে হামলার দাবি ইরানের
মার্কিন যুদ্ধজাহাজ। ছবি: সংগৃহীত

ওমানের সালালাহ বন্দরের কাছে সমুদ্রে অবস্থানরত একটি মার্কিন সামরিক সহায়ক জাহাজে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আইআরজিসির খাতাম আল-আনবিয়া সদর দপ্তরের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। একই সঙ্গে তারা জানায়, ওমানের সার্বভৌমত্বকে সম্মান করে ইরান এবং দেশটির ভূখণ্ডকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

এদিকে গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে আঘাত করার জন্য যুক্তরাষ্ট্রের কাছে এখনো আরও ৩,৫৫৪টি লক্ষ্যবস্তু বাকি আছে।

ট্রাম্প বলেন, “সেগুলো খুব দ্রুত সম্পন্ন করা হবে।” তিনি দাবি করেন, ইরান একসময় শক্তিশালী দেশ ছিল, কিন্তু এখন আর শক্তিশালী নয়।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “তারা (ইরান) এর আগে কখনো এমন কিছু দেখেনি।”

এদিকে, গতকাল শুক্রবার ইরানে জ্বালানি স্থাপনায় হামলা ১০ দিন পেছানোর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে।

সম্পর্কিত