Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৩ সেপ্টেম্বর, ২০২৬
০৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হরমুজ প্রণালির এই তিন দ্বীপের দখল নিতে চায় আমেরিকা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ১৭: ৩৪
হরমুজ প্রণালির এই তিন দ্বীপের দখল নিতে চায় আমেরিকা

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালির কাছে অবস্থিত তিনটি ছোট দ্বীপ–আবু মুসা, গ্রেটার তুনব ও লেসার তুনব নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, এই দ্বীপগুলোর নিয়ন্ত্রণ বদলে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

Advertisement
Advertisement
Advertisement

দ্বীপগুলো বর্তমানে ইরানের নিয়ন্ত্রণে থাকলেও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) দীর্ঘদিন ধরে এগুলোর দাবি করে আসছে। ১৯৭১ সালে সংযুক্ত আরব আমিরাত গঠনের ঠিক আগে ইরান দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেয়, এরপর থেকেই বিষয়টি বিরোধপূর্ণ থাকলেও বড় সংঘাতে রূপ নেয়নি।

তবে সাম্প্রতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র এই দ্বীপগুলোকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র দ্বীপগুলো দখল করার সম্ভাব্য সামরিক পরিকল্পনা বিবেচনা করছে, যাতে হরমুজ প্রণালিতে ইরানের প্রভাব কমানো যায় এবং জাহাজ চলাচল নিরাপদ রাখা যায়।

হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে সমুদ্রপথে পরিবাহিত মোট তেলের প্রায় ২০ শতাংশ চলাচল করে। ফলে এই পথ বন্ধ বা ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে বৈশ্বিক বাজারে জ্বালানি সংকট দেখা দেয়। ইতোমধ্যে যুদ্ধের কারণে জাহাজ চলাচল কমে গেছে এবং তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠেছে।

Advertisement
Advertisement
Advertisement

বিশ্লেষকরা বলছেন, যদি যুক্তরাষ্ট্র এই দ্বীপগুলোর নিয়ন্ত্রণ নেয়, তাহলে তারা প্রণালির ওপর নজরদারি ও সামরিক উপস্থিতি বাড়াতে পারবে।

তবে ইরান শুধু এই দ্বীপগুলোর ওপর নির্ভরশীল নয়। দেশটি মূল ভূখণ্ড থেকেও ক্ষেপণাস্ত্র, ড্রোন ও নৌবাহিনী ব্যবহার করে জাহাজে হামলা চালাতে সক্ষম। ফলে দ্বীপগুলোর নিয়ন্ত্রণ বদলালেও ঝুঁকি পুরোপুরি কমবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিষয়: আমেরিকাজ্বালানি তেলবিশ্লেষকের চোখেদ্বীপইরান-ইসরায়েল সংঘাতমধ্যপ্রাচ্যক্ষেপণাস্ত্রযুদ্ধ
সর্বশেষ
  • ১

    মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলে ‘মৌলিক ঘাটতি’তে উদ্বেগ টিআইবির

  • ২

    ‘বিপিএল বন্ধ না, বাদ না, স্থগিত’

  • ৩

    সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

  • ৪

    শতবর্ষেও চিরতরুণ উত্তমকুমার

  • ৫

    অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে নটর ডেমিয়ানদের মিলনমেলা

সম্পর্কিত
  • মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলে ‘মৌলিক ঘাটতি’তে উদ্বেগ টিআইবির

    মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলে ‘মৌলিক ঘাটতি’তে উদ্বেগ টিআইবির

    পূর্বে ২৫ ও ১৭ দফা সুপারিশের কথা স্মরণ করিয়ে দিয়ে ড. জামান তড়িঘড়ি কণ্ঠভোটে বিল দুটি পাস না করার অনুরোধ জানান। প্যারিস নীতিমালা ও আইসিপিপিইডির মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত সংশোধনের পরেই এটি পাসের আহ্বান জানান টিআইবি নির্বাহী পরিচালক।

  • সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

    সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী

    দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আজ বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, “দেশে ভোজ্যতেলের ব্যবসা মূলত বেসরকারি খাতের ওপর নির্ভরশীল। আমদানিকারকরা

  • সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস

    সংসদে ফিরে আবেগাপ্লুত মির্জা আব্বাস

    দীর্ঘ প্রায় দুই দশক পর জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ পেয়ে আবেগাপ্লুত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, “২০০৬ সালের পর আজ আবার এই মহান সংসদে দাঁড়িয়ে আমি শুধু একটি কথাই বলতে চাই- আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য ও বাংলাদেশের জন্য কাজ করতে।”

  • চামড়া শিল্পে সমন্বিত সংস্কারের পরিকল্পনা করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী

    চামড়া শিল্পে সমন্বিত সংস্কারের পরিকল্পনা করেছে সরকার: বাণিজ্যমন্ত্রী

    বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘বাংলাদেশের চামড়া শিল্পের অগ্রগতি: চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সংস্কার’ শীর্ষক নীতি সংলাপে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী।