চরচা প্রতিবেদক

নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদকে বিলুপ্ত ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। জাতীয় দলের সাবেক ওপেনার তামিম ইকবালকে প্রধান করে গঠন করা হয়েছে ১১ সদস্যের এডহক কমিটি। তিন মাসের মধ্যে হবে নতুন নির্বাচন।
এনএসসি কার্যালয়ে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পরিচালক আমিনুল এহসান তদন্ত প্রতিবেদন তুলে ধরেন। সেখানেই জানানো হয়, বিসিবির বর্তমান বোর্ড ভেঙে দেওয়ার খবরটি। আইসিসিকে অবহিত করেই গঠিত হয়েছে এডহক কমিটি, যার মেয়াদ থাকবে ৯০ দিন। এরপর হবে নির্বাচন।
তামিম ছাড়া প্রস্তাবিত এই কমিটির অন্য সদস্যদের মধ্যে রয়েছেন মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, ফাহিম সিনহা, তানজিল চৌধুরী, মির্জা সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম, রাশনা ইমাম, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু ও মির্জা ইয়াসির আব্বাস।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, বিসিবির সবশেষ নির্বাচনে অনিয়মের অংশ ছিলেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তার সরাসরি হস্তক্ষেপ ছিল সেখানে, যা নির্বাচনের গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
এ ছাড়া কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে যে প্রক্রিয়ার পরিচালক নির্বাচিত হয়েছিলেন আমিনুল ইসলাম ও নাজমুল আবেদীন ফাহিম, সেখানেও নিয়মবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।
গত অক্টোবরে হওয়া বিসিবির নির্বাচনে মনোনয়ন পেলেও শেষ সময়ে অনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলে সরে দাঁড়ান তামিম। এরপর তিনিসহ ক্লাব সংগঠকদের একটি অংশ নিয়মিতই আমিনুলের বোর্ডের বিরুদ্ধে নানা অভিযোগ এনেছেন।
তার ভিত্তিতেই যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়ে আমিনুল হক তদন্ত কমিটি গঠন করেন। ১৫ কার্যদিবসের আগেই তারা জমা দেন প্রতিবেদন। আর তার আগেই একে একে পদত্যাগ করেন বিসিবির ৭ জন পরিচালক। মূলত তখনই নিশ্চিত হয়ে যায় পরিচালক পর্ষদের ভবিষ্যৎ।