Advertisement

কুয়েতে গতিসীমা লঙ্ঘন করলেই ধরে ফেলছে স্মার্ট ট্রাফিক ক্যামেরা

বিডিজেন ডেস্ক

কুয়েতে গতিসীমা লঙ্ঘন করলেই ধরে ফেলছে স্মার্ট ট্রাফিক ক্যামেরা

কুয়েতে যানবাহনের গতিসীমা লঙ্ঘনকারীদের আইনের আওতায় আনতে বিশেষ ভূমিকা রাখছে স্মার্ট ট্রাফিক ক্যামেরা। এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম কুয়েত টাইমস।

Advertisement

এতে বলা হয়, গতিসীমা লঙ্ঘন করলে মুহূর্তের মধ্যে যানবাহনের প্ল্যাট নাম্বারের ছবি তুলে এই স্মার্ট ট্রাফিক ক্যামেরা।

সংশ্লিষ্ট সূত্র গাড়িচালকদের সতর্ক করে জানায়, এই ধরনের ক্যামেরার সামনে গতিসীমা লঙ্ঘন করলে তা রেকর্ড হয়।

কুয়েতের ট্রাফিক বিভাগ জানায়, সূক্ষ্মভাবে গতি নির্ণয়ে সক্ষম এই ক্যামেরা। এছাড়া ক্যামেরার পাশ দিয়ে যাওয়ার পরেও একটি নির্দিষ্ট গতি বজায় রাখার প্রয়োজন। চালকদের জীবন রক্ষার জন্য ট্রাফিক নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছে কুয়েত সরকার।

Advertisement

সূত্র জানায়, এসব ক্যামেরা প্রতি ঘণ্টায় ১০০টি ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শঙ্কা করছে। ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে কুয়েতে প্রতি মাসে প্রায় ৫০ লাখ কুয়েতি দিনার জরিমানা করা হয়।

কুয়েতের সরকারের তথ্য অনুযায়ী, বেশ কয়েকটি ভ্রাম্যমাণ নজরদারি ক্যামেরা এবং প্রায় ৪০০টি স্থায়ী নজরদারি ক্যামেরা স্থাপনের পর থেকে প্রায় ৪২ লাখ মিলিয়ন ট্রাফিক লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়েছে।

বিষয়: আইনকুয়েত