
সৌদি আরবে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে বন্দী রয়েছে: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিভিন্ন অভিযোগে সৌদি আরবের বিভিন্ন কারাগারে আনুমানিক সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দী রয়েছে।
পাকিস্তানের ৬টি জায়গায় ভারতের হামলায় নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে ৪৬ জন।
খবর পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের।
আজ বুধবার (৭ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক আহমেদ শরিফ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালায় ভারত। সংবাদ সম্মেলনে সেসব হামলার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান উপস্থাপন করেন আহমেদ শরিফ।
তাঁর তথ্য অনুযায়ী, বাহাওয়ালপুরের আহমেদপুর ইস্ট শহরে হামলায় ১৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২টি তিন বছরের শিশু, ৭ জন নারী ও ৪ জন পুরুষ। এ ছাড়া ৩৭ জন আহত হয়েছে, তাদের মধ্যে ২৮ জন পুরুষ ও ৯ জন নারী।
মুজাফফরাবাদে ক্ষয়ক্ষতির হিসাব দিতে গিয়ে আইএসপিআরের মহাপরিচালক বলেন, সেখানকার বিলাল মসজিদকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। এ হামলায় ৩ জন নিহত হয়েছেন। এ ছাড়া, এক কিশোর ও এক কিশোরী আহত হয়েছে।
কোটলিতে আব্বাস মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় ১৬ ও ১৮ বছর বয়সী দুজন নিহত হয়েছে। এ ছাড়া, হামলায় এক নারী ও তার মেয়ে আহত হয়েছে।
আহমেদ শরিফ আরও বলেন, পাঞ্জাবের মুরিদকেতে উমালকুরা মসজিদকে লক্ষ্য করে হামলা হয়েছে। এ ঘটনায় ৩ জন নিহত ও ১ জন আহত হয়েছে। আরও ২ ব্যক্তি নিখোঁজ রয়েছে। হামলায় স্থানীয় মৃৎশিল্পীরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে।
শিয়ালকোট ও শাকারগড়ে হামলার ঘটনায় বড় কোনো ক্ষতি হয়নি বলে জানান আহমেদ শরিফ। তিনি বলেন, সেখানকার একটি দোকানে সামান্য ক্ষতি হয়েছে।
আরও পড়ুন

সৌদি আরবে প্রায় সাড়ে ৭ হাজার বাংলাদেশি কারাগারে বন্দী রয়েছে: শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বিভিন্ন অভিযোগে সৌদি আরবের বিভিন্ন কারাগারে আনুমানিক সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দী রয়েছে।

সিডনিতে বাঙালিয়ানার মহোৎসব, গান–নাচ আর তারার মেলায় জমজমাট সিসিএ স্প্রিং ফেয়ার
সাগর বাউল, রবি চৌধুরী, প্রিয়াঙ্কা ও সিথীর গানে মাতলো ফেয়ারফিল্ড—উপস্থিত ছিলেন এনএসডব্লিউর প্রিমিয়ার ক্রিস মিনস ও এমপি ডেভিড সালিবা; বাংলা সংস্কৃতি, বিনোদন ও সম্প্রীতির মিলনমেলায় হাজারো মানুষের অংশগ্রহণ।

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের দক্ষিণ-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় জনজীবন বিপর্যস্ত
অস্ট্রেলিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও দক্ষিণ-পূর্বাঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা সপ্তাহান্তেও থাকবে।

বিমান বাংলাদেশের দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট স্থগিত
স্থগিত ফ্লাইট এবং সংশোধিত সময়সূচি সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত যথাসময়ে জানানো হবে।