Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ ১৪ ডিসেম্বর

রফিক আহমদ খান, মালয়েশিয়া

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ১৩: ১২
ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার নতুন বাংলাদেশি শিক্ষার্থীদের বরণ ১৪ ডিসেম্বর

মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় (ইউপিএম) বাংলাদেশি নতুন শিক্ষার্থীদের বরণ ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হবে আগামী ১৪ ডিসেম্বর। বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউপিএম (বিএসএইউপিএম) আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানটি ইউপিএমের দেওয়ান তাকলিমাত হলে অনুষ্ঠিত হবে।

Advertisement

অনুষ্ঠিতব্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে ইতিমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহের সঞ্চার করেছে। অনুষ্ঠানের সমন্বয়ের দায়িত্বে আছেন বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউপিএমের সাধারণ সম্পাদক এহতেশাম জিলহান বিন সালিম। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে বিএসএইউপিএম অ্যালামনাইদের সহযোগিতা ও অংশীদারত্বে।

সমন্বয়ক এহতেশাম জিলহান জানান, "এ বছর নবীন শিক্ষার্থীর সংখ্যা থাকবে প্রায় ৪০ জন। আর অনুষ্ঠানে অংশগ্রহণ করবে প্রায় ২৫০ জন শিক্ষার্থী ও অতিথি—যা বাংলাদেশি কমিউনিটির জন্য এক বড় মিলনমেলা হতে চলেছে।"

এ বছর নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের জন্য দ্বিগুণ আয়োজন—দুটি পৃথক হলে অনুষ্ঠিত হবে অনুষ্ঠান। মূল হলে চলবে সাংস্কৃতিক পরিবেশনা, আর পাশের হলে থাকবে বিভিন্ন আকর্ষণীয় স্টল, যেখানে সাজানো থাকবে খাবার, কারুশিল্প, স্মারক, শিক্ষার্থীদের সৃজনশীল পণ্য ও ফটো কর্নারসহ নানা আয়োজন।

Advertisement
Advertisement
Advertisement

University Putra Malaysia

আয়োজক কমিটির সদস্যরা জানিয়েছেন, নবীনদের স্বাগত জানিয়ে বাংলা সংস্কৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলতে সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মঞ্চ পরিবেশনা, রিহার্সেল, ডেকোরেশন, স্টল সেটআপসহ প্রতিটি সেগমেন্টেই কাজ চলছে জোরেশোরে। স্বেচ্ছাসেবক টিমও ভাগ করে নিয়েছে রেজিস্ট্রেশন, অতিথি আপ্যায়ন, মঞ্চ ও স্টল পরিচালনা, সাউন্ড-লাইটসহ নানা দায়িত্ব।
আয়োজনে উপস্থিত থাকবেন ইউপিএমের বাংলাদেশি শিক্ষার্থীরা ছাড়াও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, প্রবাসী কমিউনিটির সদস্য ও অতিথিরা। নতুন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, নাচ-গান, নাটিকা, আবৃত্তি, ফ্যাশন শোসহ বৈচিত্র্যময় পরিবেশনা এ উৎসবকে করবে আরও বর্ণিল।
বিএসএইউপিএম জানায়, প্রবাসে থেকেও বাংলাদেশের সংস্কৃতির আনন্দকে ধরে রাখতে এবং নবাগতদের নতুন পরিবেশে আত্মিকভাবে স্বস্তি দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য, নতুন সম্পর্ক এবং বন্ধুত্বের সেতুবন্ধন তৈরির লক্ষ্যে সাজানো এই ‘নবীন বরণ ২০২৫–স্বাগত ও সাংস্কৃতিক উৎসব’ এক আনন্দময় সন্ধ্যার প্রতিশ্রুতি দিচ্ছে।

দেখা হবে অনুষ্ঠানে—বাংলার রঙে, বাংলা সুরে, এক মিলনমেলায় স্লোগানে নতুন ও পুরাতন সকল শিক্ষার্থীকে বিএসএইউপিএম আন্তরিক আমন্ত্রণ জানিয়েছে।

বিষয়: সাংস্কৃতিক অনুষ্ঠাননবীন বরণশিক্ষার্থীবাংলাদেশি শিক্ষার্থীমালয়েশিয়াবাংলাদেশি
Advertisement
সর্বশেষ
  • ১

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ২

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৩

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৪

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

  • ৫

    ক্ষমতার ২৫ বছরে কীভাবে এই বাচ্চাদের থামাবেন মোদি?

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।