
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
কুয়েতে শিক্ষাসংশ্লিষ্ট কর্মীদের অবসরের আবেদন বৃদ্ধি পাওয়ায় দেশটির শিক্ষা ব্যবস্থায় সংকট দেখা দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কুয়েতের শিক্ষা মন্ত্রণালয় জানায়, শিক্ষা,তত্ত্বাবধায়ক এবং প্রশাসনিক দায়িত্ব পালন করা প্রায় আড়াই হাজার কর্মী অবসরের জন্য আবেদন করেছেন।
এত সংখ্যক অবসরের আবেদন প্রক্রিয়াকরণ নিয়ে চাপে আছে কুয়েত সরকারও। এসব অবসরের আবেদন শুধুমাত্র প্রশাসনিক কর্মীদের বেশি কাজের বোঝা তৈরি করছে না বরং শূন্যপদগুলো পূরণের জন্যও তাদের সামনে চ্যালেঞ্জ তৈরি করেছে।
সংশ্লিষ্টরা জানায়, অবসর গ্রহণ প্রক্রিয়াকে সহজতর করতে এবং অবসর গ্রহণকারীরা যাতে সময়মতো তাদের সুবিধা পান তা নিশ্চিত করতে প্রশাসনিক কর্মীরা সামাজিক নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। নথিপত্রের সুবিন্যস্তকরণ এবং আন্তঃবিভাগীয় সহযোগিতা জোরদারসহ অবসর গ্রহণের প্রক্রিয়াকরণে দক্ষতা বাড়ানোর প্রচেষ্টা চলছে।
সেইসঙ্গে কর্মীদের ঘাটতি মেটাতে নিয়োগের প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়ার জন্য কুয়েত সরকারের প্রতি আহ্বান জানিয়ে কিছু সুপারিশ দিয়েছে সংশ্লিষ্টরা।
সুপারিশগুলোর মধ্যে রয়েছে নিয়োগ ত্বরান্বিত করা, প্রার্থীদের পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন পরিচালনা করা এবং নতুন নিয়োগের জন্য প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই পদগুলো অবিলম্বে পূরণ করতে ব্যর্থ হলে শিক্ষা পরিষেবায় ব্যাঘাত ঘটতে পারে।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”