Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> প্রবাস

নেদারল্যান্ডস থেকে দেশে ফিরছেন ইসরায়েলি ফুটবল–সমর্থকেরা

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৩: ৫৩
নেদারল্যান্ডস থেকে দেশে ফিরছেন ইসরায়েলি ফুটবল–সমর্থকেরা

নেদারল্যান্ডসের আমস্টারডামে হামলার শিকার হওয়ার পর দেশে ফিরেছেন ইসরায়েলি ফুটবল–সমর্থকেরা।

Advertisement

শুক্রবার (৯ নভেম্বর) একটি বিমান আমস্টারডাম থেকে তাদের নিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে অবতরণ করে।

খবর বার্তা সংস্থা রয়টার্সের।

আমস্টারডামে বৃহস্পতিবার রাতে ইউরোপা লীগের একটি খেলা শেষে ইসরায়েলি সমর্থকেদের ওপর হামলা হয়। এই হামলাকে ইহুদিবিরোধী উল্লেখ করে নিন্দা জানিয়েছেন নেদারল্যান্ডসের কর্মকর্তারা।

Advertisement
Advertisement
Advertisement

নেদারল্যান্ডসের পুলিশ বলেছে, সহিংসতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভবিষ্যতে ক্রীড়া অনুষ্ঠানগুলোয় এ ধরনের সহিংসতা রোধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদকে একটি পরিকল্পনা করার নির্দেশ দিয়েছেন।

ইসরায়েলি বিমান সংস্থা ইএল এএল বলেছে, হামলার শিকার ইসরায়েলি ফুটবল–ভক্তদের দেশে ফিরিয়ে নিতে তারা ৬টি বিমান পাঠিয়েছিল। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, আমস্টারডাম থেকে ইসরায়েলি ফুটবল–সমর্থকদের নিয়ে প্রথম ফ্লাইটটি শুক্রবার বিকেলে ইসরায়েলের মাটিতে অবতরণ করে।

রয়টার্সের এক খবরে বলা হয়েছে, আমস্টারডামের জোহান ক্রুইফ এরিনাতে বৃহস্পতিবার ইসরায়েলের ফুটবল ক্লাব ম্যাকাবি তেল আবিব ও অ্যাজাক্স আমস্টারডামের মধ্যে ইউরোপা লিগের খেলা ছিল। এই ম্যাচে ইহুদি ক্লাব হিসেবে পরিচিত অ্যাজাক্স আমস্টারডাম ৫-০ গোলে জয়ী হয়। খেলা শেষে বৃহস্পতিবার রাতে ওই এলাকায় সংঘাত শুরু হয়।

আমস্টারডামের মেয়র ফেমকে হালসেমা বলেন, ‘হিংসাত্মক ইহুদিবিরোধী দাঙ্গাবাজদের কারণে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা খুঁজে খুঁজে ইসরায়েলি ফুটবল ক্লাব মাকাবি তেল আবিবের সমর্থকেদের ওপর হামলা চালায়।’ এমন সহিংসতা মেনে নেওয়া যায় না উল্লেখ করে তিনি বলেন, হামলায় আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নেদারল্যান্ডসের পুলিশপ্রধান পিয়ার হোলা বলেন, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীরা হঠাৎ আক্রমণ করে সটকে পড়ার কৌশল নিয়েছিল। ফলে এসব হামলা ঠেকানো যায়নি।

এদিকে সহিংসতার ঘটনা নিয়ে ভিন্ন কথা বলছে ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। এটি জোর দিয়ে বলেছে, খেলার দিন স্টেডিয়ামে মাকাবি তেল আবিবের সমর্থকেরা ইসলামভীতি ও ফিলিস্তিনবিরোধী বর্ণবাদী আচরণ করে। তাদের অপমানজনক উসকানির কারণে সহিংসতার সূত্রপাত।

অ্যাসোসিয়েশনটি বলেছে, ‘যেসব বাড়ি ও দোকানে ফিলিস্তিনের পতাকা টানানো ছিল, সেখানেই হামলা করেছে ইসরায়েলি ফুটবল দলটির সমর্থকেরা। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে এ ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।

আরও পড়ুন

https://bdgen24.com/probash-khobor/bdg7b3xrudjli

বিষয়: সমর্থকইউরোপা লিগআমস্টারডামইহুদিবিদ্বেষইহুদিবিরোধীইসলামভীতিফিলিস্তিনবিরোধীপিএফএবর্ণবাদীবর্ণবাদী আচরণনেদারল্যান্ডসফিফাফিলিস্তিন
Advertisement
সর্বশেষ
  • ১

    সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: বিস্তারিত তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

  • ২

    অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সুপারকারসে রোমাঞ্চ, শেষ রেসে ব্রক ফিনির জয়

  • ৩

    দ্বিপক্ষীয় নাকি বহুপক্ষীয়, কোন কূটনীতির পথে বিএনপি সরকার?

  • ৪

    ‘দেশের অসংখ্য নাগরিক সৌদিতে কারাগারে আছেন’

  • ৫

    শ্রেণিকক্ষে ফিরলেও চুয়েট শিক্ষার্থীদের আন্দোলন চলবে

সম্পর্কিত
  • অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সুপারকারসে রোমাঞ্চ, শেষ রেসে ব্রক ফিনির জয়

    অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে সুপারকারসে রোমাঞ্চ, শেষ রেসে ব্রক ফিনির জয়

    অস্ট্রেলিয়ার সুপারকারস চ্যাম্পিয়নশিপ দেশটির অন্যতম জনপ্রিয় মোটর রেসিং প্রতিযোগিতা। শক্তিশালী রেসিং কার, দ্রুতগতির প্রতিযোগিতা এবং অভিজ্ঞ চালকদের দক্ষতার কারণে প্রতিবছর বিপুলসংখ্যক দর্শক এই আয়োজন উপভোগ করেন।

  • দেশে ফিরল মানব পাচারকারীদের নির্যাতনের শিকারে মারা যাওয়া সোহেলের মরদেহ

    দেশে ফিরল মানব পাচারকারীদের নির্যাতনের শিকারে মারা যাওয়া সোহেলের মরদেহ

    মানব পাচারকারীদের মাধ্যমে ইতালি যাওয়ার পথে নির্যাতনের শিকার হয়ে লাটভিয়ায় মারা যাওয়া বাংলাদেশি নাগরিক সোহেল রানার মরদেহ আজ রোববার দেশে ফিরেছে। ৪৫ বছর বয়সী সোহেল রানার মরদেহ বেলা ৩টার দিকে ঝিনাইদহ সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে তার বাড়িতে পৌঁছায়। তিনি আবুল হাশেমের ছেলে। মরদেহ বাড়িতে পৌঁছালে

  • ফিলিপ আইল্যান্ডের শেষ মোটরসাইকেল রেস প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল

    ফিলিপ আইল্যান্ডের শেষ মোটরসাইকেল রেস প্রতিকূল আবহাওয়ার কারণে বাতিল

    এবারের প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ও আন্তর্জাতিক দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। বিশেষ করে ঐতিহাসিক এই সার্কিটে শেষবারের মতো মোটোজিপির মূল প্রতিযোগিতা উপভোগ করার অপেক্ষায় ছিল অসংখ্য দর্শক। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে শেষ পর্যন্ত তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি।

  • অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বক্সিং প্রতিযোগিতা চলাকালে বাইরে গুলিবর্ষণ, আহত ৪

    অস্ট্রেলিয়ার ব্রিসবেনে বক্সিং প্রতিযোগিতা চলাকালে বাইরে গুলিবর্ষণ, আহত ৪

    প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনুষ্ঠান চলাকালে হঠাৎ একাধিক গুলির শব্দ শোনা যায়। এতে উপস্থিত দর্শনার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপত্তার জন্য দৌড়ে আশপাশের কক্ষে আশ্রয় নেয়।