Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

টেক্সাসে ভয়াবহ বন্যা: মৃত বেড়ে ৫০, নিখোঁজ ২৭ শিশু

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ১৪: ১৪
টেক্সাসে ভয়াবহ বন্যা: মৃত বেড়ে ৫০, নিখোঁজ ২৭ শিশু

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ১৫ জন শিশু। এ ছাড়া, একটি ক্যাম্পের ২৭ শিশু এখনো নিখোঁজ রয়েছে।

Advertisement

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

কের কাউন্টির শেরিফ ল্যারি লাইথা বলেন, ‘আমরা উদ্ধারকাজ চালাচ্ছি। যতক্ষণ না সবাইকে খুঁজে পাওয়া যায়, আমাদের কাজ চলবেই।’

এ পর্যন্ত প্রায় ৮৫০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। তবে গুয়াদালুপে নদীর তীরে ক্যাম্প মিস্টিক নামে সামার ক্যাম্পে গত ৪ জুলাই অনেকে ছুটি কাটাতে এসেছিলেন। তাদের অবস্থাও এখনো অনিশ্চিত।

Advertisement
Advertisement
Advertisement

ক্যাম্প থেকে পাওয়া ছবিগুলোতে দেখা যায়, শুক্রবার (৪ জুলাই) ভোররাতে নদীর পানি মাত্র এক ঘণ্টারও কম সময়ে ২৬ ফুট (৮ মিটার) বেড়ে যায়। এ সময় ক্যাম্পের প্রায় সবাই ঘুমিয়ে ছিল। এই আকস্মিক বন্যায় পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কাদামাখা কম্বল, ম্যাট্রেস, খেলনা ও ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।

টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বিবিসি রেডিও ৪-কে জানান, ২৭ নিখোঁজ শিশুর অনেকের বয়সই ১২ বছরের নিচে।

ক্যাম্পে প্রায় ৭৫০ জনেরও বেশি অংশ নিয়েছিল। অভিভাবকদের কাছে পাঠানো এক ইমেইলে ক্যাম্প মিস্টিক কর্তৃপক্ষ জানায়, যাদের সঙ্গে এখনো সরাসরি যোগাযোগ করা হয়নি, তাদের সন্তানকে নিখোঁজ বলে বিবেচনা করা হচ্ছে।

কিছু বাবা-মা সামাজিক মাধ্যমে সন্তানদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যার পানিতে অনেকে ভেসে যেতে পারে আশঙ্কায় গুয়াদালুপে নদীর দুই তীরজুড়ে তল্লাশি চলছে। তারা এখনো ‘সন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে, ‘মরদেহ উদ্ধারের অভিযান’ নয়।

গতকাল শনিবার (৫ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানান, উদ্ধার কার্যক্রম জোরদার করতে দুর্যোগ ঘোষণা করে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি।

অ্যাবট বলেন, ‘এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রত্যেককেই খুঁজে বের করতে আমরা নিরলস চেষ্টা চালিয়ে যাব। আমাদের কাজ শেষ হলে তবেই থামব।’

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাঁর প্রশাসন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

উদ্ধার কার্যক্রমে সহায়তা করতে ফেডারেল সরকার কোস্ট গার্ড মোতায়েন করবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি ক্রিস্টি নোম।

এদিকে বন্যাকবলিত এলাকায় অনেকেই ফিরে আসতে শুরু করেছেন। টেক্সাসের বাসিন্দা জোনাথন ও ব্রিটনি রোহাস তাঁদের আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। ফিরে দেখেন তাদের বাড়ির ভিটে অবশিষ্ট রয়েছে। আর সব ভেসে গেছে।

অন্য এক বাসিন্দা অ্যান্থনি জানান, তাঁর অ্যাপার্টমেন্ট এখন কাদা ও ধ্বংসাবশেষে ভরা। সবকিছু নষ্ট হয়ে গেছে। শুধু একটি বাক্সে থাকা তাঁর শৈশবের কিছু ছবি আর শিশু বয়সের কম্বল রয়েছে। তিনি বলেন, ‘সবকিছু হারিয়েছি। বুঝে উঠতে পারছি না কীভাবে নতুন করে শুরু করব।’

তবে টেক্সাসে আবারও ফ্ল্যাশ ফ্লাডের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন, চলতি সপ্তাহের শেষে টেক্সাসের মধ্যাঞ্চলে আরও বন্যা দেখা দিতে পারে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস এনডব্লিউএস জানিয়েছে, গতকাল শনিবার ওই এলাকায় ২ থেকে ৫ ইঞ্চি (প্রায় ৫ থেকে ১২ সেন্টিমিটার) বৃষ্টিপাত হয়েছে। গত শুক্রবারের প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কিছু অঞ্চলে বৃষ্টির পরিমাণ ১০ ইঞ্চি পর্যন্ত পৌঁছাতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

বিষয়: বৃষ্টিটেক্সাসযুক্তরাষ্ট্রবন্যা
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।