
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
প্রবাসী কর্মীদের অধিকার রক্ষায় সৌদি আরবে নতুন বিমা স্কিম চালু হয়েছে। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বিমা কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ স্কিমটি চালু হলো।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ৬ অক্টোবর থেকে কার্যকর হওয়া এই স্কিমটির লক্ষ্য হলো নিয়োগকর্তারা মজুরি পরিশোধে ব্যর্থ হলে শ্রমিকদের আর্থিক সমস্যা কমানো।
নতুন এই স্কিমে নিয়োগকর্তারা মজুরি বাধ্যবাধকতা পূরণ করতে অক্ষম হলে, বিমা কোম্পানিগুলো তাদের পলিসিতে বর্ণিত শর্তাবলী এবং সুবিধাগুলোর ওপর ভিত্তি করে ক্ষতিপূরণ প্রদান করবে।
প্রবাসী শ্রমিকরা যারা নিজ দেশে ফিরতে ইচ্ছুক তাদের জন্য টিকিটের ব্যবস্থাও রাখা হয়েছে সৌদির নতুন এই স্কিমে ।
সংশ্লিষ্টরা বলছেন, এই উদ্যোগটি সৌদির শ্রমিক ও নিয়োগকর্তা উভয়ের অধিকার রক্ষা করে দেশের শ্রমবাজারকে এগিয়ে নিতে সহায়তা করবে।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”