Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্কের বয়োজ্যেষ্ঠদের জন্য আনন্দঘন আয়োজন

নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১৭: ১৬
সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্কের বয়োজ্যেষ্ঠদের জন্য আনন্দঘন আয়োজন

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক (এসবিডব্লিউএন) আয়োজিত এক হৃদয়ছোঁয়া দিনব্যাপী আয়োজন সিডনির বাংলাদেশি বয়োজ্যেষ্ঠদের জীবনে এনে দিল এক অভূতপূর্ব আনন্দ, স্মৃতি আর আবেগের জোয়ার। ‘পুরনো দিনের বনভোজন’ (পিকনিক)—বাংলাদেশের সেই আপন স্মৃতি যেন নতুন করে ফিরে এল সিডনির বুকে।

Advertisement

Happy banquet 2

শনিবার (২২ নভেম্বর) সকালে একটি বড় বাসে এসবিডব্লিউএনের ব্যানার সাঁটিয়ে বাল্কহ্যাম হিলস, ইস্টার্ন সাবার্ব, লাকেম্বা ও মিন্টো থেকে একে একে তুলে নেওয়া হয় কমিউনিটির নানা বয়সী প্রবাসী বাংলাদেশি বয়োজেষ্ঠ সদস্যদের। বাসে উঠেই শুরু হয় হাসি-খুশির আড্ডা, গান, কবিতা, খেলা আর গল্পের স্রোত। মনে হচ্ছিল যেন বাংলাদেশের সেই চিরচেনা আনন্দময় পিকনিকেই সবাই ফিরে গেছেন।

Advertisement
Advertisement
Advertisement

Happy banquet 3

আয়োজকদের গন্তব্য ছিল নান্দনিক মাউন্ট অ্যানান বোটানিক গার্ডেন। সেখানে প্রকৃতির শান্ত পরিবেশে বয়োজেষ্ঠদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। দুপুরে রয়্যাল প্ল্যাটার পরিবেশন করে আকর্ষণীয় মধ্যাহ্নভোজ, সুস্বাদু খাবারের সঙ্গে ছিল মালাই চা, গরম কফি ও লোভনীয় ডেজার্ট।

Happy banquet 4

দিনব্যাপী আয়োজনকে আরও রঙিন করে তোলেন জনপ্রিয় বাংলাদেশি সংগীতশিল্পী লুতফা। তাঁর উপস্থাপনা বয়োজেষ্ঠদের মন ছুঁয়ে যায়। পুরনো দিনের গান, সিনেমার তারকা চিনে নেওয়ার খেলা, ছবি তোলা, সব মিলিয়ে সিনিয়রদের জন্য এটি হয়ে ওঠে স্মৃতিময় এক দিন।

Happy banquet 5

আয়োজনে সার্বিক সহায়তা ও অনুপ্রেরণার জন্য স্থানীয় বাংলাদেশি ক্যামডেন কাউন্সিলর এলিজা রহমানকে বিশেষ ধন্যবাদ জানায় এসবিডব্লিউএন। তার সহযোগিতা, নেপথ্য পরিকল্পনা, কমিউনিটির সঙ্গে সংযোগ, সবকিছুই অনুষ্ঠানের সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

Happy banquet 6

দিন শেষে বাস যখন ফেরার পথে, অনেক বয়োজেষ্ঠরা আবেগাপ্লুত হয়ে জানান, এটি সিডনিতে তাদের জীবনের অন্যতম সেরা দিন। তাদের কথায় উঠে আসে এসবিডব্লিউএন সত্যিই তাদের মন থেকে বাংলাদেশকে আবার কাছাকাছি এনে দিয়েছে।

Happy banquet 7

“আপনারাই আমাদের কমিউনিটির মূল চালিকা শক্তি। আপনাদের মুখে হাসি দেখতে পারা, আপনাদের স্মৃতির ভূবনে একটু সুখ যোগ করতে পারা, এটাই আমাদের গর্ব,” এভাবেই ভালোবাসা আর সম্মানের বার্তা পৌঁছে দেয় আয়োজক সংগঠন সিডনি বাংলা উইমেন্স নেটওয়ার্ক।

Happy banquet 8

সিডনির প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য এটি ছিল এক আন্তরিক, স্মৃতিবহ ও প্রাণবন্ত আয়োজন, যা দীর্ঘদিন মনে রাখার মতো।

বিষয়: নিউ সাউথ ওয়েলসবয়োজ্যেষ্ঠবাংলাদেশি কমিউনিটিঅস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশিবনভোজনপিকনিক
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে

    বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।