Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ১৩: ২৬
যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব
ছবি: ইউএনবি

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান-সংশ্লিষ্ট একটি কর্মসূচিতে নতুন ফি আরোপের প্রস্তাব দিয়েছে দেশটির স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস)। এ প্রস্তাব অনুযায়ী, এফ-১ নন-ইমিগ্র্যান্ট শিক্ষার্থীদের জন্য অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিং (ওপিটি) কর্মসূচিতে প্রথমবার অংশ নিতে ৭০ হাজার ডলার এবং পরবর্তী সময়ে অংশ নিতে ৩০ হাজার ডলার ফি দিতে হবে।

Advertisement

বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, প্রস্তাবিত বিধিমালায় প্রাথমিক ওপিটি অনুমোদনের জন্য প্রত্যেক এফ-১ নন-ইমিগ্র্যান্ট শিক্ষার্থীর ক্ষেত্রে ৭০ হাজার ডলার এবং পরবর্তী প্রতি ওপিটির জন্য ৩০ হাজার ডলার ফি নির্ধারণের কথা বলা হয়েছে।

ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে বলা হয়, জালিয়াতি ও অনিয়ম মোকাবিলা, অভিবাসনব্যবস্থার স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা জোরদার এবং যুক্তরাষ্ট্রের কর্মীদের সুরক্ষার লক্ষ্যে এ ফি আরোপের প্রস্তাব করা হয়েছে।

আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সংগঠন নাফসা (এনএএফএসএ) এক বিবৃতিতে বলেছে, “অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের ওপর নতুন এই ফি কাঠামো আরোপের উদ্যোগ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গভীর অনিশ্চয়তা তৈরি করছে। সাম্প্রতিক সময়ে নেওয়া ধারাবাহিক বিভিন্ন পদক্ষেপের সর্বশেষ এটি।”

সংগঠনটির নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ফান্তা আও বলেন, “আন্তর্জাতিক শিক্ষার্থীদের মেধা, দৃষ্টিভঙ্গি ও আকাঙ্ক্ষাকে দূরে ঠেলে দিলে তা যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মশক্তির উন্নয়ন এবং বৈশ্বিক নেতৃত্বের জন্য ক্ষতিকর হবে।”

ট্রাম্পের ভিসা নীতির প্রভাব কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা কর্মসূচিতে, ভর্তি স্থগিতStudents walk on campus at Columbia University in New York City, U.S., September 2, 2025–Reuters

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে তার প্রশাসন অভিবাসন নীতিতে কঠোরতা বাড়িয়েছে। অনিবন্ধিত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ভিসাধারীদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

২০২৫ সালের সেপ্টেম্বরে ট্রাম্প এক ঘোষণায় এইচ-১বি (H-1B) ভিসাপ্রার্থীদের স্পনসর করতে কোম্পানিগুলোর দেওয়া ফি বাড়িয়ে এক লাখ ডলার নির্ধারণ করেন। তবে পরে দুটি ফেডারেল আদালত এই ফি কার্যকরের ওপর স্থগিতাদেশ দেয়।

এইচ-১বি হলো যুক্তরাষ্ট্রের একটি নন-ইমিগ্র্যান্ট কর্মভিসা। এর মাধ্যমে দেশটির কোম্পানিগুলো বিশেষায়িত পেশায় কাজের জন্য বিদেশি কর্মী নিয়োগ দিতে পারে।

এর আগে গত আগস্টে স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ এইচ-১বি ভিসার নির্ধারিত সীমার আওতাভুক্ত আবেদনের ক্ষেত্রে ১ লাখ ৩ হাজার ২৬৫ ডলার ফি আরোপের প্রস্তাব দিয়েছিল। ভিসা কর্মসূচিটি সীমিত করার লক্ষ্যে সংস্থাটির নেওয়া সর্বশেষ পদক্ষেপগুলোর একটি ছিল ওই প্রস্তাব।

বিষয়: যুক্তরাষ্ট্রআমেরিকাশিক্ষার্থীআন্তর্জাতিকফিইমিগ্রান্ট ভিসাভিসা
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।

  • অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত, আহত ৩

    অস্ট্রেলিয়ার পার্থে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত, আহত ৩

    জানা গেছে, নিহত তাসনিম ঐশী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক শিক্ষার্থী। সম্প্রতি উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় এসেছিলেন। পার্থের এডিথ কাওয়ান বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন।