
অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন
চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।
নাইম আবদুল্লাহ, সিডনি, অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায়প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী সামাজিক আয়োজন চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার (সিসিএ) ঐতিহ্যবাহী মেজবান।
গতকাল রোববার (২১ সেপ্টেম্বর) নিউ সাউথ ওয়েলথ রাজ্যের রাজধানী সিডনির মিন্টোতে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই মেজবান অনুষ্ঠিত হয়। বিকেল ৫টা থেকে রাত পর্যন্ত চলা এই মহোৎসবে প্রায় ৫ হাজার অতিথি অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন।
অতিথিদের জন্য পরিবেশিত হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস, নলা, ছোলা ডাল, ভেড়ার মাংস ও সাদা ভাত। সুস্বাদু এই খাবার শুধু প্রবাসীদের রসনাই তৃপ্ত করেনি, শেকড়ের সঙ্গে একাত্ম করেছে সবার মনকেও।
চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া বিগত কয়েক বছরের ধরে ধারাবাহিকতায় হাজারো মানুষের জন্য সম্পূর্ণ বিনামূল্যে মেজবান আয়োজন করে আসছে। এটি শুধু খাবারের আয়োজন নয়, ঐতিহ্য রক্ষা, সামাজিক বন্ধন দৃঢ় করা এবং কল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
একইসঙ্গে, চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া বাংলাদেশ ও অস্ট্রেলিয়ায় দেশে এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন দাতব্য ও কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
এবারের মেজবান আয়োজন সম্ভব হয়েছে স্পনসর, ডোনার ও কমিউনিটির অকুণ্ঠ সহযোগিতায়। এ আয়োজনের প্রাইম স্পনসর ছিল নিরালা হোল্ডিংস। টাইটেল স্পনসর ছিল Laing + Simmons Ingleburn। এ ছাড়া, আরও অনেক প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ী এগিয়ে আসেন। তাদের অবদান অনুষ্ঠানকে করেছে আরও সমৃদ্ধ ও সফল।

অনুষ্ঠান শুরু হয় কোরআন তিলওয়াত এবং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রেসিডেন্ট সৈয়দ আকরাম উল্লাহ ও জেনারেল সেক্রেটারি নাজিম ওয়ালিদ।
পাবলিক রিলেশন ও কালচারাল সেক্রেটারি সাদিয়া হকের সঞ্চালনায় মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে প্রবাসী শিল্পী ও নতুন প্রজন্মের শিশু-কিশোররা নাচ ও গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে স্পনসর, শিল্পী ও সাংবাদিকদের সম্মাননা সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

মেজবান ২০২৫-এ অংশ নেন প্রবাসী কমিউনিটির বিভিন্ন স্তরের সফল ব্যক্তিত্ব, উদ্যোক্তা, পেশাজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ। এ উপলক্ষে প্রকাশিত হয় চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়ার বার্ষিক ‘মেজবান ম্যাগাজিন’। এতে ক্লাবের কর্মকাণ্ড, ঐতিহ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা স্থান পায়।
প্রায় ৫ হাজার মানুষের জন্য ঐতিহ্যবাহী মেজবান রান্নার দায়িত্ব পালন করেন শেফ মাসুম রানা ও তাঁর দল। ক্লাবের কমিটি সদস্য, স্বেচ্ছাসেবক ও সহযোগীরা নিরলস পরিশ্রম করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন।
ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সাইফুল হাসান চৌধুরী সকল অতিথিকে ধন্যবাদ জানান এবং বিশেষভাবে পুরো এক্সিকিউটিভ টিমের নিরলস প্রচেষ্টা ও অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া জানায়, প্রতিটি মানুষের অবদান ও সহযোগিতা আমাদের জন্য অনুপ্রেরণা। আমরা কৃতজ্ঞ সবার প্রতি এবং চাই আরও মানুষ যুক্ত হোক মানুষের পাশে দাঁড়ানো ও সমাজের কল্যাণে কাজের এই মহৎ প্রয়াসে। আপনাদের দান ও সমর্থন আমাদের ভবিষ্যৎ উদ্যোগগুলোকে আরও সফল করতে সাহায্য করবে।
মেজবান ২০২৫ শুধু খাবারের আয়োজন নয়, প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা, ঐতিহ্য সংরক্ষণ এবং সমাজসেবার এক গৌরবময় উৎসব হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট
সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ
বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী
রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

অভিবাসন অপরাধ দমনে সহযোগিতা জোরদারে একমত ঢাকা ও লন্ডন
চুক্তির আওতায় নথি ও ভিসা জালিয়াতিসহ অনিয়মিত অভিবাসনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন অপরাধ শনাক্ত করা, অপরাধী চক্রের কার্যক্রম ব্যাহত করা এবং এসব অপরাধ মোকাবিলায় দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।

জিবুতির উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসীর মৃত্যু
নৌকাটি জিবুতি থেকে ইয়েমেনের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার রাতে অথবা শুক্রবার সকালে এটি ডুবে যায়। এ ঘটনায় ৫২ জন পুরুষ, ৪২ জন নারী ও ১৫ শিশু মারা গেছে। দুর্ঘটনা থেকে ৮০ জনের বেশি বেঁচে ফিরেছে। তবে অন্তত ১১৬ জন এখনো নিখোঁজ রয়েছে।

জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
বক্তারা বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ কর্মসূচির আওতায় দেশটির পরিবর্তনশীল শ্রমবাজারের চাহিদার সঙ্গে বাংলাদেশের কর্মশক্তি উন্নয়নকে সামঞ্জস্যপূর্ণ করতে হবে। একই সঙ্গে নিশ্চিত করতে হবে ন্যায্য নিয়োগপ্রক্রিয়া, শ্রমিকদের অধিকার এবং অভিবাসী কর্মীদের উন্নত সুরক্ষা।

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী
শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।