Advertisement

সৌদি–আমিরাতে রোজা কবে থেকে, জানা যাবে আজ

বিডিজেন ডেস্ক

সৌদি–আমিরাতে রোজা কবে থেকে, জানা যাবে আজ

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস কবে শুরু হবে, তা জানা যাবে আজ শুক্রবার। দেশগুলোর দায়িত্বশীল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে আজ বৈঠকে বসবে। চাঁদ দেখা সাপেক্ষে নেওয়া হবে সিদ্ধান্ত।

Advertisement

সংবাদমাধ্যম গালফ নিউজ বলছে, আজ চাঁদ দেখা গেলে এসব দেশে রোজা শুরু হবে আগামীকাল শনিবার থেকে। আর আজ চাঁদ না দেখা গেলে রোজা শুরু হবে আগামী রোববার।

এসব দেশের মুসলিমরা পবিত্র রমজান মাসের চাঁদ দেখার জন্য আজই প্রস্তুতি নিয়েছেন। চাঁদ দেখা কমিটিও বসছে সন্ধ্যায়। মুসলিমদের দূরবীন বা অন্য কোনও মাধ্যমে নিজেদেরও চাঁদ দেখার জন্য উৎসাহিত করা হচ্ছে।

প্রতিবেদন বলছে, শুক্রবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখা গেলে রাতে তারাবির নামাজ শুরু হবে। আর যদি মাগরিব বা সন্ধ্যার নামাজের পরে রমজানের চাঁদ না দেখা যায়, তাহলে রোববার থেকে পবিত্র মাস শুরু হবে।

Advertisement

হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান। চাঁদের ওপর নির্ভর করে হিজরি মাস গণনা করা হয়। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বেশিরভাগ দেশে রমজান মাস শুরু হয়। তবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল।