
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন কাতার এয়ারওয়েজের বার্ষিক নিট মুনাফা ৩৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১০ কোটি রিয়ালে ( আমেরিকান মুদ্রায় ১.৬৭ বিলিয়ন ডলার)। ২০২৩-২৪ অর্থবছরে তাদের মোট আয় হয়েছে এক লাখ ২৫ হাজার ৯০০ কোটি ডলার। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কাতার এয়ারওয়েজ জানিয়েছে, গত ২৭ বছরের ইতিহাসে এবারই প্রথম রেকর্ড পরিমাণ লাভ করেছে তারা। এক বছরে চার কোটি যাত্রী বহন করে এয়ারলাইনসটি। এর আগের অর্থবছরের চেয়ে যা ২৬ শতাংশ বেশি।
কাতার এয়ারওয়েজের প্রধান নির্বাহী বদর মোহাম্মদ আল-মীর বলেন, সেবার মান, দক্ষতা ও লাভের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে কাজ করেছে কাতার এয়ারওয়েজ। কৌশলগত কার্যক্রম চালানো এবং বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করায় রেকর্ড পরিমাণ লাভ করা সম্ভব হয়েছে।
এ ছাড়া এ বছর কাতার এয়ারওয়েজ কার্গো ২০ বছর পূর্তি উদযাপন করেছে। বিশ্বের সেরা কার্গো পরিবহন সেবা দিয়ে থাকে তারা। মহামারির পর থেকেই যাত্রীসংখ্যা বেড়ে চলেছে। কাতার এয়ার ওয়েজের যাত্রীসংখ্যা বাড়ার কারণে নির্মাতা কোম্পানি বোয়িং ও এয়ারবাসের ওপর দ্রুত উড়োজাহাজ ডেলিভারি দেওয়ার চাপ বাড়ছে।
গত মে মাসে মোহাম্মদ আল-মীর বলেন, ডেলিভারির সময় এগিয়ে নিতে বোয়িং ও এয়ারবাসের উচিত যন্ত্রাংশ সরবরাহকারী কম্পানিগুলোর ওপর আরো চাপ প্রয়োগ করা।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”