
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
পবিত্র রমজান মাসে সৌদি আরবে খাবারের সংশ্লিষ্ট প্লাস্টিক ও কাগজের জিনিসপত্রের চাহিদা বাড়ছে। মানুষ খাবারের জন্য যখন একত্রিত হচ্ছেন তখন তারা এ সব পণ্য ব্যবহার করছেন। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সৌদিতে সারাদিন রোজা রাখার পর পরিবারের লোকজন একত্রিত হন এবং একসঙ্গে খাবার খান। এ নিয়ে দেশটির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। এ বছর সৌদিতে রোজা শুরু হয়েছে ১ মার্চ থেকে। রমজানে মূলত কাপ, প্লেট ও চামচের মতো জিনিসপত্রের বিক্রি বৃদ্ধি পেয়েছে। কারণ পবিত্র রমজানে রেস্তোরাঁ ও পরিবারগুলো এসব জিনিসপত্র ব্যাপকভাবে ব্যবহার করে। যদিও এই সুযোগে কিছু দোকান মালিক পণ্যের দাম বাড়িয়েছেন।
সংশ্লিষ্টরা জানায়, রমজানের আগে শাবান মাসের শেষ সপ্তাহ থেকে কাগজের কাপের দাম ৪ রিয়াল বেড়েছে।
সৌদি সংবাদপত্র আল ওয়াতান জানিয়েছে, প্লাস্টিকের জিনিসপত্র বিশেষ করে প্লেটের দাম বেড়েছে উল্লেখযোগ্য হারে।
কাগজের পণ্যের বিক্রেতা মোহাম্মদ আল হারাবি বলেন, রমজানের প্রথম দিন থেকেই তার পণ্যের চাহিদা বেড়েছে। রমজান মাসে পারিবারিক জমায়েতে এই পণ্যগুলো এত ব্যাপকভাবে ব্যবহৃত হয় যে এর দামও বেড়ে যায়।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”