
অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।
২ বছরেরও বেশি সময় ধরে স্থগিত রাখার পর ফের ওয়ার্কিং ভিসা চালু করল কুয়েত। তবে শুধুমাত্র অস্থায়ী সরকারি প্রকল্পগুলোর কর্মীদের দেওয়া হবে এই ভিসা। কুয়েতের ফার্স্ট ডেপুটি প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসেফ সাউদ আল সাবাহের কার্যালয় থেকে আজ সোমবার এ তথ্য জানানো হয়।
এ নিয়ে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা এক পোস্টে বলা হয়, যেসব সরকারি প্রকল্পের স্থায়িত্ব এক বছরেরও কম, সেগুলোকেই অস্থায়ী প্রকল্পের ক্যাটাগরিভুক্ত করেছে কুয়েতের সরকার।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, কুয়েতে স্থানীয়দের তুলনায় অভিবাসীদের সংখ্যা বেশি। অভিবাসীদের সংখ্যা নিয়ন্ত্রণ করতে ২০২২ সালের জুনের শেষ দিক থেকে ওয়ার্কিং, পর্যটন, পারিবারিকসহ বিভিন্ন ধরনের ভিসা প্রদান অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে কুয়েতের সরকার।
তবে এতে দেশটিতে কর্মী সংকট দেখা দেয়। কারণ কুয়েতের নাগরিক ও সেখানে বসবাসে অনুমতিপ্রাপ্তরা অস্থায়ী বা ছোটো কাজ করতে আগ্রহী নয়।
কুয়েতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, মূলত এই কারণেই অস্থায়ী সরকারি প্রকল্পে কাজ করতে ইচ্ছুক বিদেশি শ্রমিকদের ওয়ার্কিং ভিসা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যতদিন প্রকল্প থাকবে, ততদিন ভিসার মেয়াদও থাকবে। প্রকল্পের কাজ শেষ হওয়ার পর ভিসাও মেয়াদোত্তীর্ণ হয়ে যাবে।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”

শিক্ষার্থী ভিসার আবেদনপ্রক্রিয়া ডিজিটাল করছে জার্মান দূতাবাস
বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, নতুন এই ব্যবস্থার লক্ষ্য ভিসা আবেদনের প্রক্রিয়া সহজ করা এবং সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা। একই সঙ্গে আবেদনপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও সুনির্দিষ্ট করা।