Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২১ সেপ্টেম্বর, ২০২৬
২১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

শিব্বীর আহমেদ, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র থেকে

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৪১
ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকা এবং এইচ-১বি ভিসার আবেদনপত্রের প্রতীকী উপস্থাপনা। আলোকচিত্রটি ২৬ সেপ্টেম্বর ২০২৫–এ তোলা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভিসা আবেদনকারীদের অনলাইন উপস্থিতি যাচাই বা সোশ্যাল মিডিয়া স্ক্রিনিং কার্যক্রম আরও সম্প্রসারণ করছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে আরও তিন শ্রেণির নন-ইমিগ্র্যান্ট ভিসা—‘আই’, ‘টিএন’ ও ‘টিডি’ আবেদনকারীরা এই যাচাইয়ের আওতায় আসবেন।

Advertisement
Advertisement
Advertisement

পররাষ্ট্র দপ্তরের গত ১৮ সেপ্টেম্বরের ঘোষণায় বলা হয়েছে, আই, টিএন ও টিডি ভিসার সব আবেদনকারীকে তাদের সব সোশ্যাল মিডিয়া প্রোফাইলের প্রাইভেসি সেটিংস ‘পাবলিক’ বা ‘ওপেন’ করতে নির্দেশ দেওয়া হবে, যাতে ভিসা যাচাই প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের অনলাইন উপস্থিতি পর্যালোচনা করা যায়।

‘আই’ ভিসা মূলত বিদেশি গণমাধ্যমের প্রতিনিধি—যেমন সংবাদপত্র, রেডিও, চলচ্চিত্র ও অন্য মিডিয়া প্রতিষ্ঠানের যোগ্য কর্মীদের জন্য দেওয়া হয়। অন্যদিকে, ‘টিএন’ ভিসা যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তির (ইউএসএমসিএ) আওতায় কানাডা ও মেক্সিকোর নির্দিষ্ট পেশাজীবীদের জন্য প্রযোজ্য। টিডি ভিসা টিএন ভিসাধারীদের যোগ্য নির্ভরশীল পরিবারের সদস্যদের জন্য ব্যবহৃত হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা স্ক্রিনিং ও যাচাইয়ের সময় তারা বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্য ব্যবহার করে আবেদনকারীর যুক্তরাষ্ট্রে প্রবেশের যোগ্যতা এবং সম্ভাব্য নিরাপত্তা বা জননিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ পর্যালোচনা করে।

পররাষ্ট্র দপ্তর বলেছে, প্রতিটি ভিসা আবেদন যাচাই মূলত একটি জাতীয় নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত। আবেদনকারী যে ভিসার জন্য আবেদন করেছেন, তার যোগ্যতা পূরণ করছেন কি না এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ভিসার শর্ত মেনে চলার প্রকৃত ইচ্ছা রয়েছে কি না, সেটিও যাচাইয়ের অংশ।

Advertisement
Advertisement
Advertisement

নতুন সম্প্রসারণের ফলে আই, টিএন ও টিডি আবেদনকারীরা এমন একটি তালিকায় যুক্ত হচ্ছেন, যেখানে এরই মধ্যে বিভিন্ন ধরনের ভিসা আবেদনকারী অনলাইন উপস্থিতি যাচাইয়ের আওতায় রয়েছেন।

যুক্তরাষ্ট্রের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত US visa

এর মধ্যে রয়েছে কূটনৈতিক ও সরকারি ভিসার কিছু শ্রেণি, শিক্ষার্থী ভিসা ‘এফ’ ও ‘এম’, অস্থায়ী কর্মী ও প্রশিক্ষণ ভিসা ‘এইচ–১বি’, ‘এইচ–৩’ এবং সংশ্লিষ্ট ‘এইচ–৪’, এক্সচেঞ্জ ভিজিটর ‘জে’, বাগদত্তা ও নির্ভরশীলদের জন্য ‘কে’, সাংস্কৃতিক বিনিময় ‘কিউ’, ধর্মীয় কর্মী ‘আর’, এবং সাক্ষী, তথ্যদাতা ও ভুক্তভোগীদের জন্য ‘এস’, ‘টি’ ও ‘ইউ’ ভিসা।

পররাষ্ট্র দপ্তরের ভিসা সংক্রান্ত আর্কাইভ অনুযায়ী, গত ২৫ মার্চ অনলাইন উপস্থিতি যাচাই আরও কিছু ভিসা শ্রেণিতে সম্প্রসারণ করা হয়েছিল। এর আগে গত বছরের ৩ ডিসেম্বর এইচ–১বি ও নির্ভরশীল এইচ–৪ আবেদনকারীদের ক্ষেত্রেও এই ধরনের যাচাই সম্প্রসারণের ঘোষণা দেওয়া হয়। বিদেশি সাংবাদিকদের জন্য নতুন পরিবর্তনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ আই ভিসা বিদেশি গণমাধ্যমের যোগ্য প্রতিনিধি ও সাংবাদিকদের যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে পেশাগত দায়িত্ব পালনের জন্য ব্যবহৃত হয়। নতুন নিয়ম কার্যকর হলে এই আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলও অনলাইন উপস্থিতি যাচাইয়ের অংশ হবে।

তবে সোশ্যাল মিডিয়া যাচাইয়ের আওতায় আসা মানেই কোনো আবেদনকারী স্বয়ংক্রিয়ভাবে ভিসা প্রত্যাখ্যানের মুখে পড়বেন—এমনটি পররাষ্ট্র দপ্তরের ঘোষণায় বলা হয়নি। বরং এটি ভিসা আবেদন যাচাই ও নিরাপত্তা মূল্যায়নের একটি অংশ হিসেবে কার্যকর হবে। নতুন নিয়ম অনুযায়ী, আই, টিএন ও টিডি নন-ইমিগ্র্যান্ট ভিসা আবেদনকারীদের জন্য সম্প্রসারিত অনলাইন উপস্থিতি যাচাই ১ অক্টোবর থেকে কার্যকর হবে।

বিষয়: যুক্তরাষ্ট্রআমেরিকাসোশ্যাল মিডিয়াভিসাপররাষ্ট্র দপ্তরভিসা নীতিইমিগ্রান্ট ভিসা
সর্বশেষ
  • ১

    গাজী নজরুলের ৪ ও তার প্রথম স্ত্রী একদিনের রিমান্ডে

  • ২

    ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া যাচাই বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র

  • ৩

    ক্ষমতা প্রদর্শন নয়, বাংলাদেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহ্দী আমিন

  • ৪

    নওগাঁয় কলেজ অধ্যক্ষের হাত-পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

  • ৫

    ইমরান খানের আরও দুই বোন আটক

সম্পর্কিত
  • প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকায় বাংলাদেশি সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

    প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকায় বাংলাদেশি সংগঠনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

    অভিযানে বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবী, স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে প্যারিসের ১৮ নম্বর প্রশাসনিক এলাকার মেয়রের কার্যালয়।

  • মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন নিয়ে মতবিনিময়

    মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেনের নির্বাচন নিয়ে মতবিনিময়

    মতবিনিময়ে নির্বাচন প্রক্রিয়াটি স্বচ্ছ, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকসহ স্পেনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতা চেয়েছেন নির্বাচন কমিশনারেরা।

  • নিউইয়র্কে প্রাণবন্ত আয়োজনে ‘জালালাবাদ সামার বাস’ মেলা

    নিউইয়র্কে প্রাণবন্ত আয়োজনে ‘জালালাবাদ সামার বাস’ মেলা

    দিনব্যাপী এ মেলায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্রসহ বিভিন্ন আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনায় প্রবাসী দর্শকদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়।

  • প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালে প্রবাসীদের সহযোগিতা কামনা বিএনপির যুক্তরাষ্ট্র শাখার

    প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরকালে প্রবাসীদের সহযোগিতা কামনা বিএনপির যুক্তরাষ্ট্র শাখার

    মিট দ্য প্রেসে লিখিত বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের প্রতি বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ এবং সরকারের পুনর্গঠন কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানানো হয়।