
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এলাকার কাছে আজ বুধবার (১১ মার্চ) সকালে দুটি ড্রোন পড়ে বিমানবন্দরের ৪ জন কর্মী আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় একজন বাংলাদেশি, ঘানার দুই নাগরিক এবং একজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন।
বাংলাদেশি নাগরিক ও দুই ঘানার নাগরিক সামান্য আহত, আর ভারতীয় নাগরিক মাঝারি ধরনের আঘাত পান। আহত সবাই দ্রুত চিকিৎসাসেবা পেয়েছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”