
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
গত জানুয়ারিতে সৌদি আরবের জ্বালানি তেল বহির্ভূত খাতে গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী প্রবৃদ্ধি হয়েছে। রিয়াদ ব্যাংকের সাম্প্রতিক জরিপ অনুসারে, সৌদি আরব ক্রয় ব্যবস্থাপনা সূচক (পিএমআই) জানুয়ারিতে ৬০.৫-এ পৌঁছেছে, যা ডিসেম্বরে ছিল ৫৮.৪।
২০১৪ সালের সেপ্টেম্বর মাসের পর এই সূচক সর্বোচ্চ স্তরে পৌঁছলো। সাধারণত, পিএমআই সূচক ৫০-এর ওপরে থাকলে তা অর্থনীতির ইতিবাচক প্রবৃদ্ধির প্রতিফলন বলে ধরে নেওয়া হয়।
জানুয়ারিতে নতুন কার্যাদেশের সূচক ব্যাপক বৃদ্ধি পেয়ে ৭১.১-এ পৌঁছেছে। গত ডিসেম্বরে যা ছিল ৬৫.৫। এই প্রবৃদ্ধি এই খাতের অভূতপূর্ব সম্প্রসারণের প্রমাণ দেয়।
জরিপ অনুযায়ী, এই প্রবৃদ্ধির পেছনে প্রধান ভূমিকা রেখেছে সৌদির অনুকূল অর্থনৈতিক নীতি ও নতুন অবকাঠামোগত প্রকল্প। এর ফলে, গ্রাহকদের চাহিদা যেমন বেড়েছে, তেমনি রপ্তানির ক্ষেত্রেও উন্নতি দেখা গেছে।
রিয়াদ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ নাইফ আল গহিথ বলেন, রপ্তানি কার্যাদেশের উত্থান স্থানীয় বাজারের চাহিদা বাড়াতেও সাহায্য করছে, বিশেষ করে গালফ কোঅপারেশন কাউন্সিল (জিসিসি) দেশগুলোর মধ্যে। অর্থনীতির এই সম্প্রসারণ সৌদি আরবের অর্থনৈতিক বৈচিত্র্যকরণের চলমান প্রচেষ্টাকে শক্তিশালী করছে।
সৌদি সরকারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকে জ্বালানি তেল বহির্ভূত খাতের প্রবৃদ্ধি ৪.৬% পর্যন্ত পৌঁছেছে, যা দেশটির মোট জিডিপি বৃদ্ধির হারকে ছাড়িয়ে গেছে। সৌদি সরকার ভিশন ২০৩০ লক্ষ্য অর্জনের জন্য বিনিয়োগ ও উন্নয়ন প্রকল্প অব্যাহত রেখেছে, যা এই খাতের আরও প্রসার নিশ্চিত করতে সাহায্য করছে।
যদিও জানুয়ারিতে দেশটিতে নতুন কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, কিছু চ্যালেঞ্জও রয়ে গেছে। বিশেষ করে, উৎপাদন ব্যয় বৃদ্ধির ফলে কোম্পানিগুলো তাদের পণ্যের দাম বাড়াতে বাধ্য হচ্ছে। এটি খরচের চাপ তৈরি করলেও, ব্যবসায়িক নেতারা ভবিষ্যৎ নিয়ে আশাবাদী।
জ্বালানি তেল বহির্ভূত খাতের শক্তিশালী প্রবৃদ্ধি সৌদি আরবের অর্থনৈতিক বৈচিত্র্যকরণ এবং ভিশন ২০৩০-এর লক্ষ্য অর্জনে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশ্লেষকরা বলছেন, সামগ্রিক অর্থনীতির জন্য একটি সুসংবাদ।
তথ্যসূত্র: সৌদি গেজেট

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”