বেসরকারি শিক্ষকদেরকে গোল্ডেন ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের ক্রাউনপ্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। গত ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে তিনি এমনটি জানান।
ওই পোস্টে সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান লেখেন, বিশ্ব শিক্ষক দিবসে, আমরা দুবাইয়ের বেসরকারি শিক্ষা খাতে অসামান্য অবদান রাখা শিক্ষকদের গোল্ডেন ভিসা দেওয়ার নির্দেশনা জারি করছি।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৫ অক্টোবর থেকে বেসরকারি শিক্ষকরা গোল্ডেন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
সংযুক্ত আরব আমিরাতে গোল্ডেন ভিসা পেলে স্থানীয় স্পনসর ছাড়াই দেশটিতে কাজ, বসবাস বা অধ্যয়নের জন্য দীর্ঘমেয়াদে বসবাস করা যায়।
দক্ষ পেশাদারদের আকৃষ্ট করতে সংযুক্ত আরব আমিরাত সরকার গোল্ডেন ভিসা চালু করেছিল।