
মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।
ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের ধরতে রাস্তায় ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছে কুয়েত সরকার। সড়কে নিরাপত্তা বৃদ্ধি এবং দুর্ঘটনা হ্রাস করার লক্ষ্যে এই ক্যামেরাগুলো বসানো হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কুয়েত সরকার জানায়, এই ক্যামেরাগুলো গাড়িচালকদের সিট বেল্ট না পরা বা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের মতো অপরাধগুলো সনাক্ত করতে পারবে। এগুলো সড়ক দুর্ঘটনার প্রধান কারণ।
কুয়েত সরকার জানায়, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে তারা ট্রাফিক ব্যবস্থা সংস্কার আগ্রহী।
কুয়েত একটি নতুন ট্রাফিক আইন হচ্ছে। বেপরোয়া গাড়ি চালানো রোধ করতে এবং সড়ক নিরাপত্তা বাড়াতে এতে মোটা অঙ্কের জরিমানা আরোপের প্রস্তাব করা হয়েছে। কুয়েতে বর্তমান ট্রাফিক আইনটি ১৯৭৬ সালে প্রণীত হয়।
কুয়েতের ট্রাফিক ও অপারেশন সেক্টরের ভারপ্রাপ্ত সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল ইউসুফ আল-খুদ্দা জানান, কুয়েতে প্রতিদিন প্রায় ৩০০টি সড়ক দুর্ঘটনা হয়। এরমধ্যে ৯০ শতাংশ গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যবহার, বেপরোয়া এবং অত্যধিক গতির কারণে হয়।
কুয়েত সরকারের নতুন ট্রাফিক আইনে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার জন্য ৭৫ দিরহাম, এবং সিট বেল্ট না পরার জন্য জরিমানা তিনগুণ বাড়িয়ে ৩০ দিরহাম করার প্রস্তাব করা হয়েছে। এছাড়া বেপরোয়া গাড়ি চালানোর জন্য জরিমানা ৩০ দিরহাম থেকে বাড়িয়ে ১৫০ দিরহাম করার প্রস্তাব করা হয়েছে খসড়া আইনটিতে।
বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
নারী নির্যাতন প্রতিরোধে জিরো টলারেন্স নীতি চায় জামায়াত
বাংলাদেশ ব্যাংকের রেজল্যুশনের আওতায় পদ্মা ব্যাংক
উত্তপ্ত হরমুজ বনাম উদ্বৃত্তের হাতছানি: কোন দিকে যাচ্ছে বিশ্ব জ্বালানি তেলের বাজার?
খুলনায় চাঁদা না পেয়ে রেস্টুরেন্টে গুলি করেছে দুর্বৃত্তরা

মাদ্রিদে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন পালন
অনুষ্ঠানে প্রবাসী বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করেন।

অস্ট্রেলিয়ার বন্দাই সৈকতে বীরত্ব দেখানো আহমেদের সাহসিকতার নেপথ্যের গল্প
বন্দাই সৈকতের ওই হামলা ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার পর বিশ্বজুড়ে ইহুদিদের ওপর সংঘটিত অন্যতম ভয়াবহ হামলার ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। এ ঘটনা অস্ট্রেলিয়াকে চিরতরে বদলে দিয়েছে।

টরন্টোয় বাংলাদেশি অণুজীব বিজ্ঞানীদের প্রথম কনভেনশন
সম্মেলনে কানাডা ও যুক্তরাষ্ট্রের প্রায় ৭৫ জন মাইক্রোবায়োলজিস্ট, বিজ্ঞানী, গবেষক, ফার্মাসিউটিক্যাল পেশাজীবী, শিক্ষার্থী, তরুণ নেতৃত্ব এবং তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী বলেছেন, “দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।”