Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ সম্মাননা ১০ অক্টোবর

চরচা প্রবাস ডেস্ক

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৬, ১৯: ৪৯
নিউইয়র্কে ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’ সম্মাননা ১০ অক্টোবর
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতির জন্য স্বীকৃতির পরিচিত নাম হয়ে উঠেছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’। এই আয়োজনে বাংলাদেশের বিনোদন অঙ্গনের বিভিন্ন শাখার তারকা শিল্পীদের দেওয়া হয় সম্মাননা ।

Advertisement

আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে হবে ‘ঢালিউড অ্যাওয়ার্ডস’–এর ২৫তম আসর।

সম্প্রতি নিউইয়র্কের উডসাইডের মেনর পার্টি হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে আয়োজক শোটাইম মিউজিক অ্যান্ড প্লের প্রেসিডেন্ট ও সিইও খাইরুল ইসলাম খোকন এবারের আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।

Advertisement
Advertisement
Advertisement

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন লায়ন রকি আলিয়ান, বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট জেএফএম রাসেল, লায়ন আহসান হাবিব, ইঞ্জিনিয়ার খালেক ও সংগীতশিল্পী কামরুজ্জামান বকুল। উপস্থাপনা করেন শারমিন সোনিয়া সিরাজ।

আয়োজকেরা জানান, এবারের অনুষ্ঠানে বিনোদন অঙ্গনের শিল্পী, আমন্ত্রিত অতিথি, বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেবেন। যুক্তরাষ্ট্রে বাংলা সংস্কৃতি ও বিনোদনকে আরও বিস্তৃতভাবে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

শোটাইম মিউজিক অ্যান্ড প্লে দুই দশকেরও বেশি সময় ধরে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে সংগীত ও বিনোদনমূলক অনুষ্ঠান আয়োজন করে আসছে। আয়োজকেরা জানিয়েছেন, ২৫তম ঢালিউড অ্যাওয়ার্ডস ঘিরে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি।

জানা গেছে, এই আয়োজনে অংশ নেবেন ঢালিউডের শীর্ষ তারকা শাকিব খান। দীর্ঘ পাঁচ বছর পর তিনি এতে অংশ নিতে যাচ্ছেন। এবার তাকে বিশেষ সম্মাননা দেওয়া হবে, সেই সঙ্গে মঞ্চেও পারফর্ম করবেন তিনি। এর আগে ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ অংশ নিয়েছিলেন তিনি।

নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে আলোচনার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সোসাইটির নির্বাচনBangladesh Society Election 1

আরও অংশ নেওয়ার কথা রয়েছে অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন, জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর, চিত্রনায়ক অমিত হাসান, নিরব হোসেন, ইমন, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, স্পর্শিয়া, শিরিন শিলা, জলি ও সামিরা খান মাহি প্রমুখের।

সংগীতাঙ্গন থেকেও থাকছেন জনপ্রিয় শিল্পীরা। তালিকায় রয়েছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল ও বিন্দু কনা প্রমুখ।

অনুষ্ঠানে তারকাদের সম্মাননা প্রদানের পাশাপাশি থাকবে স্টেজ পারফরম্যান্স ও সংগীত পরিবেশনা। ফলে এবারের আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এরই মধ্যে তৈরি হয়েছে বেশ আগ্রহ।

শোটাইম মিউজিক অ্যান্ড প্লে আয়োজিত এ অনুষ্ঠানকে ঘিরে ইতিমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে।

বিষয়: যুক্তরাষ্ট্রঅভিনেত্রীঅভিনেতাবাংলাদেশিচলচ্চিত্রঢালিউডশিল্পীবিনোদননিউইয়র্কঅ্যাওয়ার্ডস
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রুহুল কবির রিজভী

    শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ‘জিয়া স্মৃতি পাঠাগার’ আয়োজিত অনুষ্ঠানে রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

  • মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    মালয়েশিয়ায় বিদেশি কর্মী কোটা জালিয়াতির অভিযোগে ১১ বাংলাদেশিসহ আটক ২০

    দাতুক জাকারিয়া বলেন, অনুসন্ধানে দেখা গেছে, দেশে আনা বিদেশি কর্মীরা কোটার জন্য আবেদন করা কোম্পানিগুলোর হয়ে কাজ করত না। এর বদলে তারা স্বাধীনভাবে অন্য কোম্পানিতে কাজ করত।

  • যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কর্মসূচিতে ৭০ হাজার ডলার ফি আরোপের প্রস্তাব

    ওপিটি হলো শিক্ষার্থীদের অধ্যয়নের বিষয়সংশ্লিষ্ট কাজে সাময়িকভাবে যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমতি দেওয়ার একটি ব্যবস্থা।

  • বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    বিমানবন্দরে প্রবাসী কর্মীদের হয়রানি বন্ধে নজরদারির সুপারিশ

    মন্ত্রণালয়ের সব কর্মকর্তা যাতে দায়িত্ব পালনে সতর্ক থাকেন এবং সামগ্রিক কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা বিচ্যুতি না ঘটে, সে বিষয়ে কমিটি তাগিদ দেয়।