
সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!
নিয়মিত হাঁটা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে প্রশ্ন থেকে যায়–একবারে দীর্ঘ সময় হাঁটা কি বেশি ভালো, নাকি দিনে কয়েকবার ভাগ করে হাঁটা একই উপকার দিতে পারে? সম্প্রতি অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন –এ প্রকাশিত এক গবেষণায় এই প্রশ্নেরই বৈজ্ঞানিক উত্তর পাওয়া গিয়েছে।
গবেষণায় দেখা গেছে, একটানা অন্তত ১৫ মিনিট বা তার বেশি সময় ধরে হাঁটলে তা ছোট ছোট হাঁটার তুলনায় অনেক বেশি উপকার দেয়। যারা প্রতিদিন দীর্ঘ সময় হাঁটেন, তাদের মৃত্যুর ঝুঁকি প্রায় ৮০ শতাংশ পর্যন্ত কমে যায়। একই সঙ্গে হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও প্রায় ৭০ শতাংশ কম থাকে।
গবেষণাটি পরিচালনা করেছেন যুক্তরাষ্ট্রের একদল স্বাস্থ্যবিজ্ঞানী। তারা ৮ হাজার কদমের কম হাঁটেন এমন ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করেন। সেখানে দেখা যায়, যারা দিনে কয়েকবার ছোট ছোট কদম হাঁটেন–যেমন পাঁচ মিনিট বা তারও কম–তাদের তুলনায় যারা একটানা দীর্ঘ সময় হাঁটেন, তাদের শরীর বেশি সতেজ থাকে। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের গড় আয়ু ছিল ৬২ বছর।
গবেষকরা বলেন, একটানা হাঁটলে শরীরের ভেতরে রক্ত চলাচল বাড়ে, শ্বাস-প্রশ্বাসের গতি ঠিক থাকে এবং শরীরের পেশি ও অঙ্গপ্রত্যঙ্গ সক্রিয় থাকে। এতে শুধু শরীরই নয়, মনও সতেজ থাকে। অন্যদিকে, ছোট ছোট হাঁটায় এই পরিবর্তনগুলো পুরোপুরি ঘটে না, কারণ শরীর পুরোপুরি সক্রিয় হওয়ার আগেই হাঁটা শেষ হয়ে যায়।
হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষক সিমার বাজাজ বলেন, হাঁটার সময় শুধু কত কদম হাঁটলেন তা নয় বরং কতক্ষণ ধরে হাঁটলেন সেটাই আসল বিষয়। শরীরকে কাজ শুরু করার জন্য কিছুটা দিতে হয়। তাই দীর্ঘ সময় ধরে হাঁটা বেশি কার্যকর।
তিনি আরও বলেন, যদি কেউ প্রতিদিন অন্তত ৩০ মিনিট একটানা হাঁটেন, তাহলে তার হৃদরোগ, ডায়াবেটিস এমনকি ডিমেনশিয়ার ঝুঁকিও অনেক কমে যায়।
তবে গবেষকরা এটাও জানিয়েছেন, সময় ভাগ করে হাঁটাও একদম খারাপ নয়। যারা ব্যস্ত সময়ের মধ্যে লম্বা সময় হাঁটাতে পারেন না, তারা দিনে কয়েকবার ছোট হাঁটলে ভালো ফল পাবেন। এতে করে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে, মানসিক চাপ কমে এবং শরীরে শক্তি বজায় থাকে।
সবশেষে গবেষক দলের বক্তব্য ছিল, সময়-সুযোগ থাকলে প্রতিদিন অন্তত ১৫ থেকে ৩০ মিনিট একটানা হাঁটা উপকারী। এতে শরীরের ভেতরের সিস্টেম সক্রিয় হবে এবং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের উন্নতি ঘটবে। তবে যদি এই সময় না থাকে তবে ছোট ছোট হাঁটাও চালিয়ে যাওয়া ভালো।
অর্থাৎ, নিয়মিত হাঁটাই হলো আসল কথা। সময় বেশি থাকলে একটানা হাঁটা সবচেয়ে ভালো, আর সময় কম থাকলে ছোট ছোট হাঁটাও দারুণ কাজ দেয়। হাঁটাকে অভ্যাসে পরিণত করতে পারলে শরীর–মন দুটোই সুস্থ ও সুন্দর থাকবে।

সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?
ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

কীভাবে বুঝবেন আপনি গরিব?
নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।