Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

টানা ১ মাস সন্ধ্যা ৭টার মধ্যে ডিনার করলে শরীরে যে পরিবর্তন হবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ১৬: ৪০
টানা ১ মাস সন্ধ্যা ৭টার মধ্যে ডিনার করলে শরীরে যে পরিবর্তন হবে

সুস্থ জীবনের জন্য খাবার খাওয়ার সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। শুধু কী খাচ্ছেন তা নয়, কখন খাচ্ছেন সেটিও শরীরের ওপর গভীর প্রভাব ফেলে। সাম্প্রতিক বছরগুলোতে ‘আর্লি ডিনার রুটিন’ অর্থাৎ সন্ধ্যা ৭টার মধ্যে রাতের খাবার খাওয়া অনেকে অনুসরণ করছেন। কিন্তু যদি আপনি টানা ১ মাস এই নিয়ম মেনে চলেন, শরীরে কী পরিবর্তন দেখা দিতে পারে?

Advertisement
Advertisement
Advertisement

হজমশক্তি উল্লেখযোগ্যভাবে ভালো হয়

শরীরের প্রাকৃতিক বায়োলজিক্যাল ক্লক বা সার্কাডিয়ান রিদম দিনের আলো-অন্ধকারের সঙ্গে মানিয়ে কাজ করে। সন্ধ্যার পর আমাদের পাচনতন্ত্র ধীরে কাজ করতে শুরু করে। তাই রাত ১০-১১টার দিকে ভারী খাবার খেলে খাবার হজম হতে দেরি হয়। ফলে অস্বস্তি, গ্যাস ও অম্লতা বেড়ে যায়।

কিন্তু সন্ধ্যা ৭টার মধ্যে খেয়ে নিলে খাবার হজম হওয়ার জন্য পর্যাপ্ত সময় পাওয়া যায়। এক মাস পরে লক্ষ্য করবেন-পেটের ফাঁপা ভাব কমেছে, গ্যাস্ট্রিক বা বদহজমের সমস্যা অনেকটাই কমে গেছে, সকালে ঘুম থেকে উঠে পেট হালকা লাগছে।

Advertisement
Advertisement
Advertisement

ওজন নিয়ন্ত্রণ সহজ হয়

রাতে দেরি করে খাওয়ার অভ্যাস ওজন বাড়ানোর অন্যতম কারণ। রাতে বিপাকের গতি কমে যায়, ফলে শরীর ক্যালরি পোড়ায় কম। সন্ধ্যা ৭টার মধ্যে খেয়ে নিলে স্বাভাবিকভাবেই রাতে অপ্রয়োজনীয় খাওয়ার ইচ্ছা কমে আসে।

টানা ৩০ দিন এই রুটিন মানলে অনেকে ১-৩ কেজি পর্যন্ত ওজন কমতে দেখেন। বিশেষ করে পেটের চর্বি ভালো পরিমাণে কমে। কারণ শরীর দীর্ঘ সময় খাবার ছাড়া থেকে ফ্যাট বার্নিং মোডে যেতে পারে।

ঘুমের মান অনেক ভালো হয়

রাতের খাবার দেরি করে খেলে শরীরকে হজম করতে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, যার ফলে ঘুম গভীর হয় না। পাকস্থলী যখন ব্যস্ত থাকে, তখন মস্তিষ্কও পুরোপুরি বিশ্রাম করতে পারে না।

আগে খেয়ে নিলে ঘুমানোর ৩-৪ ঘণ্টা আগে হজমের কাজ অনেকটাই সম্পন্ন হয়ে যায়। এক মাস পর দেখা যাবে দ্রুত ঘুম আসছে, বারবার ঘুম ভাঙছে না, সকালে ঘুম ভাঙলে শরীর ঝিমঝিম লাগছে না।

রক্তে সুগার ও ইনসুলিন নিয়ন্ত্রণ করে

দেরি করে খাওয়ার অভ্যাস ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়াতে পারে, যা ভবিষ্যতে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। সন্ধ্যায় আগে খাবার খেলে গ্লুকোজ মেটাবলিজম ভালো কাজ করে।

এক মাস পরে শরীরের ইনসুলিন সেনসিটিভিটি কিছুটা উন্নত হতে পারে, খাবার পর ক্লান্তি বা ঝিমুনি কমে যেতে পারে। বিশেষ করে যারা প্রিডায়াবেটিক তাদের জন্য এটি আরও উপকারী।

টানা ৩০ দিন সন্ধ্যা ৭টার মধ্যে রাতে খাবার খেলে দ্রুত মুড ভালো হয়। ছবি: ফ্রিপিক
টানা ৩০ দিন সন্ধ্যা ৭টার মধ্যে রাতে খাবার খেলে দ্রুত মুড ভালো হয়। ছবি: ফ্রিপিক

শক্তি ও মুডে দৃশ্যমান পরিবর্তন আসে

রাতে অস্বস্তিকর হজম সমস্যা, খারাপ ঘুম বা ওজন বাড়ার চাপ- এগুলো মনোযোগ, শক্তি ও মুডে প্রভাব ফেলে। আগে খেতে শুরু করলে ঘুম ভালো হয়, সকালে এনার্জি বাড়ে, মাথা হালকা লাগে।

টানা ৩০ দিনের শেষে দেখবেন, কাজের প্রতি মনোযোগ বাড়ছে, অলসতা কমেছে, সারাদিনে সতেজতা টের পাওয়া যায়।

ত্বকে ইতিবাচক পরিবর্তন হয়

ভালো ঘুম+ভালো হজম= পরিষ্কার, উজ্জ্বল ত্বক।

রাতের খাবার আগে খেলে প্রদাহ কমে, ব্রণ বা পিগমেন্টেশনের প্রবণতাও কমতে পারে।

সব মিলিয়ে, টানা এক মাস সন্ধ্যা ৭টার মধ্যে রাতের খাবার খাওয়ার অভ্যাস শরীরকে ভেতর থেকে রিসেট করার মতো কাজ করে। হজম, ঘুম, ওজন, এনার্জি- সবকিছুর ওপরই ইতিবাচক প্রভাব পড়ে।

তবে যেকোনো রুটিনের মতো এটিও ব্যক্তিভেদে আলাদা হতে পারে। আপনার শরীর বুঝে ধীরে ধীরে এই অভ্যাসটি গড়ে তুললে দীর্ঘমেয়াদে এর উপকার সবচেয়ে বেশি পাওয়া যায়।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়: খাবারখাবারদাবারজীবনধারাওজনডায়াবেটিসখাদ্যাভ্যাসলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।