
সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!
খেজুর আমাদের পরিচিত একটি সুপারফুড। এটি পুষ্টিতে ভরপুর, হজমে সহজ এবং দ্রুত শক্তি জোগাতে সক্ষম। প্রতিদিন সকালে খালি পেটে মাত্র দু’টি খেজুর খেলেই শরীরে কিছু ইতিবাচক পরিবর্তন ঘটে। নিয়মিত এই ছোট্ট অভ্যাসটি শরীরকে ভেতর থেকে এমনভাবে সক্রিয় করে, যা সারাদিনের কর্মক্ষমতা, হজম, ত্বক ও সামগ্রিক স্বাস্থ্যকে ভালোভাবে প্রভাবিত করতে পারে।
হজমশক্তির উন্নতি
খেজুরে রয়েছে ফাইবার, যা খালি পেটে গেলে পাকস্থলীতে পানির সঙ্গে মিশে জেল তৈরি করে। এটি অন্ত্রকে নরম রাখে, মল চলাচল স্বাভাবিক করে এবং কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। যারা সকালে পেট পরিষ্কার না হওয়া বা ফোলা ভাবের সমস্যায় ভোগেন, তাদের জন্য খালি পেটে খেজুর খাওয়া দারুণ উপকারী হতে পারে।
দ্রুত শক্তি মেলে
খেজুরে থাকে প্রাকৃতিক চিনি-গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজ, যা তাৎক্ষণিক শক্তি দেয়। সকালে খালি পেটে এটি খেলে রক্তে শর্করা স্বাভাবিকভাবে বাড়ে। ফলে মাথা ঘোরা বা দুর্বল লাগা কমে। যারা সকালে ব্যায়াম করেন, তাদের জন্য এই ছোট্ট স্ন্যাক শক্তি জোগাতে কার্যকর।

পেটের অ্যাসিড কমাতে সাহায্য
অনেকের সকালে খালি পেটে গ্যাস, অ্যাসিডিটি বা বুক জ্বালাপোড়া হয়। খেজুর পাকস্থলীর আস্তরণকে নরম রাখে এবং অ্যাসিড কমায়। এর প্রাকৃতিক ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট পাকস্থলীর প্রদাহ কমাতে সহায়তা করে, ফলে খালি পেটে অস্বস্তি কম হয়।
রক্তশূন্যতা দূর করে
খেজুরে লৌহ (Iron) ও ফলিক অ্যাসিড থাকে যা রক্তকণিকা তৈরিতে সাহায্য করে। নিয়মিত খালি পেটে খেলে আয়রন শোষণ তুলনামূলক ভালো হয়। যাদের হিমোগ্লোবিন কম, বিশেষ করে নারীদের জন্য এটি সহজ, প্রাকৃতিক ও নিরাপদ একটি উপায় হতে পারে।
ত্বক ও চুলে দৃশ্যমান পরিবর্তন
খেজুরে আছে ভিটামিন বি, ভিটামিন সি এবং প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে ফ্রি-র্যাডিক্যালের ক্ষতি থেকে রক্ষা করে। এতে কোলাজেন উৎপাদন ভালো হয় এবং ত্বক উজ্জ্বল ও টানটান লাগে। পাশাপাশি আয়রন ও খনিজ চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমাতে সহায়তা করে।
শরীরের প্রদাহ কমায়
খেজুরে রয়েছে ফ্ল্যাভোনয়েড, ক্যারোটেনয়েডসহ নানা ধরনের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি উপাদান, যা শরীরের ভেতরের প্রদাহ কমাতে সাহায্য করে। নিয়মিত সকালে খেলে জয়েন্ট পেইন, মাইগ্রেন বা ক্রনিক ইনফ্ল্যামেশন কম অনুভূত হতে পারে।

হার্টের সুস্থতায় সহায়ক
খেজুরের পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি এর ফাইবার খারাপ কোলেস্টেরল কমাতে পারে। দীর্ঘমেয়াদে এটি হৃদ্রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।
মানসিক শক্তি বাড়ায়
খেজুরে থাকা ভিটামিন বি৬ নার্ভ সিস্টেম ভালো রাখে ও মেজাজ ঠিক করে। সকালে দুটি খেজুর মনোযোগ ও মানসিক উদ্যম বৃদ্ধি করে।
রোজ খালি পেটে মাত্র দুটি খেজুর অতি সাধারণ একটি অভ্যাস, কিন্তু উপকার অনেক। এটি ওজন নিয়ন্ত্রণ, ভালো হজম, শক্তি, ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আনে। তবে ডায়াবেটিস থাকলে প্রতিদিন খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
তথ্যসূত্র: হেলথলাইন

সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?
ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

কীভাবে বুঝবেন আপনি গরিব?
নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।