Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> জীবনচরচা

দীর্ঘ সময় বসে থাকার ক্ষতি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৬: ২৫
দীর্ঘ সময় বসে থাকার ক্ষতি

খাওয়ার পর পরই বসে থাকলে তা ধূমপানের চেয়েও বেশি ক্ষতিকর এমন একটি ধারণা অনেকের মধ্যেই রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলেছেন, সারাদিনে দীর্ঘ সময় ধরে বসে থাকা কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে, যা ধূমপানের ঝুঁকির প্রায় কাছাকাছি।

Advertisement

ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বেশি বসে থাকার বিপদ সম্পর্কে তুলে ধরা হয়।

কেরালার কিমশেলথ ত্রিভান্দ্রামের কার্ডিওলজি বিভাগের চিকিৎসক ডা. দীনেশ ডেভিড সংবাদমাধ্যম বলেন, খাওয়ার সঙ্গে সঙ্গে বসে থাকা ধমনীর জন্য ধূমপানের চেয়ে খারাপ, এমন কোনো প্রমাণ নেই।

তবে তিনি সতর্ক করে বলেন, আসল বিপদটি অন্য জায়গায় সারাদিনে আট ঘণ্টার বেশি শারীরিক কার্যকলাপ ছাড়া বসে থাকা অনেক বেশি ক্ষতিকর। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে হৃদরোগের ঝুঁকি প্রায় ধূমপানের মতোই মারাত্মক হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

‘দীর্ঘক্ষণ বসে থাকা’ বলতে শুধু খাবার খাওয়ার পরেই বসা নয়। ঘণ্টার পর ঘণ্টা একটানা বসে থাকলে শরীরে একাধিক সমস্যা দেখা দিতে পারে, যার প্রতিটিই স্বাস্থ্যের জন্য বিপজ্জনক।

বসে থাকার সময় মেটাবলিজম বা বিপাক প্রক্রিয়া প্রায় ৩০% ধীর হয়ে যায়। ফলে ওজন বাড়ে এবং ধমনীতে ফ্যাট বা চর্বি জমতে শুরু করে, যা এথেরোস্ক্লেরোসিস বা ধমনী শক্ত হয়ে যাওয়া রোগ সৃষ্টি করে।

গবেষণায় দেখা গেছে, প্রতিদিন আট ঘণ্টার বেশি বসে থাকলে অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ে। কিছু গবেষণায় দেখা যায়, দিনে আট ঘণ্টার বেশি বসে থাকার সঙ্গে মৃত্যুঝুঁকি প্রায় ৩৪% বৃদ্ধি পায়। এটি দৈনিক ১-৫টি সিগারেট পান করার মাধ্যমে সৃষ্ট হৃদরোগের ঝুঁকির প্রায় সমান।

দীর্ঘক্ষণ শারীরিক নিষ্ক্রিয়তার কারণে শরীরে এলডিএল কোলেস্টেরল বা খারাপ কোলেস্টেরল বৃদ্ধি পায়, যা হৃদরোগের একটি প্রধান কারণ। দীর্ঘক্ষণ বসে থাকলে শারীরিক নিষ্ক্রিয়তা থেকে মেটাবলিক ডিসফাংশন, স্থূলতা এবং টাইপ-টু ডায়াবেটিস হতে পারে।

বিষয়টি নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে ডা. মোহিত শর্মা বলেন, ধূমপান সাধারণত আরও তাৎক্ষণিক এবং গুরুতর স্বাস্থ্য সমস্যা নিয়ে আসে। যেখানে দীর্ঘক্ষণ বসে থাকা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা তৈরি করে।

দীর্ঘক্ষণ বসে থাকার প্রভাব শুধু হার্টের মধ্যেই সীমাবদ্ধ নয়। এর ফলে ঘাড়, কাঁধ এবং পিঠের নিচের অংশে পেশী শক্ত হয়ে যাওয়া এবং দুর্বল রক্ত ​​সঞ্চালন হতে পারে। এছাড়াও, পা এর পেশিগুলো দুর্বল হয়ে যেতে পারে। যা হাঁটা এবং ভারসাম্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ। পেশি দুর্বল হলে পড়ে যাওয়া বা ব্যায়ামের সময় আঘাতের ঝুঁকি বাড়ে। মানসিক স্বাস্থ্যের ওপরও এর প্রভাব পড়ে, যেমন মনোযোগের অভাব, অনুপ্রেরণার অভাব এবং উদ্বেগ সৃষ্টি হতে পারে।

বিষয়: ধূমপানস্বাস্থ্যঝুঁকিহৃদরোগশরীরচর্চাস্বাস্থ্যস্বাস্থ্য টিপস
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?

    গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

  • সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?

    ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

  • শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?

    অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।