
সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!
রাগ প্রতিটি মানুষের একটি সহজাত প্রতিক্রিয়া। তবে খুব বেশি রাগ মানসিক ক্ষতির পাশাপাশি শারীরিক ক্ষতিকর প্রভাব ফেলে। চলুন জেনে নিই, অতিরিক্ত রাগে শারীরিক কী ক্ষতি হতে পারে-
হঠাৎ রেগে গেলে হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক, হার্ট অ্যাটাকের মতো মারাত্মক মৃত্যুঝুঁকি তৈরি হতে পারে।
অতিরিক্ত রাগের ফলে কমতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা। অতিরিক্ত রেগে গেলে নার্ভের ওপর চাপ পড়ে, যা রক্তনালি প্রদাহের জন্য দায়ী ও রোগ প্রতিরোধব্যবস্থাকে দুর্বল করে দেয়।
শুনতে অবাক লাগলেও এটি সত্যি যে আমাদের অতিরিক্ত রাগ আমাদের হজম ক্ষমতার ওপরও প্রভাব ফেলে। মানুষ যখনই অতিরিক্ত রাগ প্রকাশ করে তখনই তার অন্ত্রের কার্যকারিতা কমতে থাকে। যে কারণে অতিরিক্ত রাগের ফলে পেটে ব্যথা, পেট খারাপ বা ডায়রিয়ার মতো সমস্যাও দেখা দিতে পারে। আবার যারা সারাক্ষণই রেগে থাকেন তাদের ক্ষেত্রে অন্ত্রের সিনড্রোম, গ্যাস্ট্রোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ইত্যাদি সমস্যা এসে উপস্থিত হতে পারে।
রাগ কেবল শরীরের ওপরই নয়, বরং প্রভাব ফেলে মনের ওপরেও। অতিরিক্ত রাগ মানসিক স্বাস্থ্যের ওপরেও ক্ষতিকর প্রভাব ফেলে, এমনটাই বলছে গবেষণা। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, অতিরিক্ত রাগের ফলে মানুষ উদ্বেগ বা বিষণ্ণতার মতো সমস্যায় ভুগতে পারে। এছাড়া অতিরিক্ত ফলে মানুষ একাগ্রভাবে চিন্তা করার ক্ষমতাও হারিয়ে ফেলতে পারে। তাই এ ধরনের মানসিক সমস্যা থেকে বাঁচতে রাগ নিয়ন্ত্রণ করা জরুরি।
তথ্যসূত্র: নিউইয়র্ক টাইমস, নিউজ১৮
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সমাজে প্রবীণ নাগরিকদের গুরুত্ব কতটা?
গত ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সিনিয়র সিটিজেন সপ্তাহ। সারা বিশ্ব ব্যাপী এটা পালিত হয় প্রবীণ নাগরিকদের সন্মান জানিয়ে। সেই উপলক্ষে প্রবীণ নাগরিকদের সবাইকে জানাই ‘সিনিয়র সিটিজেন’ সপ্তাহের শুভেচ্ছা!

সম্রাট শাহজাহানের পছন্দের কাচ্চি বিরিয়ানি রাঁধে কীভাবে?
ঐতিহাসিকভাবে দেখা যায়, সম্রাট শাহজাহানের হেঁশেলেই আজকের মাটন বিরিয়ানির আদি রূপ রান্না হতো। আর এর প্রমাণ মেলে ওই আমলের কুকবুক ‘নুশখা-ই-শাহজাহানি’তে। ‘নি’মতনামা-ই-নাসির শাহি’, ‘আইন-ই-আকবরি’তেও অনেক খাবারের উল্লেখ থাকলেও ‘বিরিয়ানি’ পাওয়া যায় না।

শিশুর ডেঙ্গু হলে করণীয় কী?
অনেক অভিভাবক শুরুতে জ্বরকে সাধারণ ভাইরাল জ্বর মনে করে বাড়িতেই চিকিৎসা চালিয়ে যান। কিন্তু ডেঙ্গুতে দেরিতে চিকিৎসা শুরু হলে ঝুঁকি বেড়ে যায়, বিশেষ করে প্লাটিলেট কমে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।

কীভাবে বুঝবেন আপনি গরিব?
নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।