
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। নগরীর নাইওরপুল এলাকার হোটেল ফরচুন গার্ডেনে সংস্থাটির অস্থায়ী কার্যালয়ের ফিতা কেটে ফলক উন্মোচন করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে সরকারের দুই মন্ত্রী— বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের যৌথভাবে কার্যালয়টির উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, নতুন এই সরকারি সংস্থার যাত্রা সিলেটবাসীর জন্য আনন্দের বিষয়। সরকারের দেওয়া অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি পরিকল্পিত নগর পরিচালনায় বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের তাগিদ দেন তিনি।
সমন্বয়হীনতার উদাহরণ টেনে বাণিজ্যমন্ত্রী বলেন, “একটি সড়ক বা উন্নয়ন প্রকল্পের কাজ করতে গিয়ে কখনো গ্যাসের লাইন কাটা পড়ে, আবার পরে তা ঠিক করতে হয়। একইভাবে পানির পাইপ নিয়েও জটিলতা তৈরি হয়। এমন পরিস্থিতিতে সংস্থাগুলোর মধ্যে ‘ইন্টার-এজেন্সি হারমনি’ বা আন্তঃসংস্থা সমন্বয় নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
বাণিজ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন এই কর্তৃপক্ষ উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়কের দায়িত্ব পালন করবে এবং সিলেটের সামগ্রিক রূপকল্প বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে।
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরীসহ স্থানীয় উর্ধ্বতন কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন