Advertisement

২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

২২ ঘণ্টা পর উত্তরাঞ্চলের সাথে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক

বগুড়ার সান্তাহার বাগবাড়ী এলাকায় চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ২২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ট্রেন চলাচল শুরু হয় বলে জানিয়েছেন সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম।

গতকাল বুধবার দুপুর ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সান্তাহারের বাগবাড়ী এলাকায় লাইনচ্যুত হয়।

রেলওয়ে পশ্চিম অঞ্চলের প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম গণমাধ্যমকে জানান, দুর্ঘটনার পর থেকে রেলওয়ের কর্মকর্তাদের নির্দেশে উদ্ধার অভিযান শুরু হয়। সন্ধ্যায় ঈশ্বরদী থেকে একটি এবং পার্বতীপুর থেকে আরেকটি রিলিফ ট্রেন এসে উদ্ধার অভিযান শুরু করে। সারারাত উদ্ধার অভিযান চালিয়ে বগিগুলোকে লাইন থেকে অপসারণ করা হয়।

Advertisement

বার্তা সংস্থা বাসস জানিয়েছে, দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে কথা বলেন। সেখানকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নেন প্রধানমন্ত্রী। এসময়, দুর্ঘটনা কবলিত ট্রেনটি দ্রুত উদ্ধার এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন তিনি।

এ সময় সেখানকার সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর, দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে দ্রুত ব্যবস্থা নিতেও নির্দেশ দেন সরকারপ্রধান।