Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ সেপ্টেম্বর, ২০২৬
১৪ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আমেরিকার ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯: ৪০
আমেরিকার ভিসা বন্ড তালিকায় এবার বাংলাদেশ

আমেরিকার নতুন ভিসা বন্ড তালিকায় এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এর ফলে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড বা জামানত জমা দিতে হতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

এতে বলা হয়, তালিকাভুক্ত দেশগুলোর পাসপোর্টধারী কোনো নাগরিক যদি বি-১/বি-২ (ব্যবসা বা পর্যটন) ভিসার জন্য যোগ্য হিসেবে বিবেচিত হন, তবে তাকে ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলারের বন্ড দিতে হবে। ভিসা ইন্টারভিউয়ের সময় আবেদনকারীর ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে এই বন্ডের অঙ্ক নির্ধারণ করা হবে।

এ ছাড়া আবেদনকারীদের যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম ‘Pay.gov’-এর মাধ্যমে বন্ডের শর্তাবলীতে সম্মতি জানাতে হবে।

গুদামে অবৈধ অভিবাসী রাখতে চান ট্রাম্পtrump (2)

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, এই তালিকায় মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত মোট ৩৮টি দেশ এই তালিকায় রয়েছে। নতুন করে যুক্ত হওয়া দেশগুলোর ক্ষেত্রে এই নীতি আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এর আগে গত আগস্টে একটি প্রাথমিক তালিকা নিয়ে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রোগ্রাম) এই ব্যবস্থা চালু করা হয়েছিল।

Advertisement
Advertisement
Advertisement

মার্কিন সরকারের ভাষ্য অনুযায়ী, পর্যটন বা ব্যবসায়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে নির্ধারিত সময়ের বেশি অবস্থান অর্থাৎ ভিসা ওভারস্টে রোধ করতেই এই বন্ড ব্যবস্থা চালু করা হয়েছে।

গত জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন।

এই নীতির বিরুদ্ধে মানবাধিকার সংগঠনগুলো তীব্র সমালোচনা করেছে। তাদের মতে, এসব পদক্ষেপ আইনি প্রক্রিয়া ও মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করছে। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদার করাই এসব কঠোর নীতির মূল উদ্দেশ্য।

বিষয়: অভিবাসন প্রত্যাশীআমেরিকাবাংলাদেশভিসাডোনাল্ড ট্রাম্পঅভিবাসন
সর্বশেষ
  • ১

    ইরান কি এনপিটি থেকে বেরিয়ে আসছে?

  • ২

    প্রবাসে শেকড়ের টান এবং স্বপ্নভঙ্গ

  • ৩

    এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দরে অবস্থান কর্মসূচির ডাক

  • ৪

    ক্রসফায়ারের সুযোগ নেই: আইনমন্ত্রী

  • ৫

    ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

সম্পর্কিত
  • ইরান কি এনপিটি থেকে বেরিয়ে আসছে?

    ইরান কি এনপিটি থেকে বেরিয়ে আসছে?

    ১৯৭০ সালে কার্যকর হওয়া এনপিটি একটি আন্তর্জাতিক চুক্তি, যার লক্ষ্য পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করা এবং পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার প্রচার করা।

  • এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দরে অবস্থান কর্মসূচির ডাক

    এনসিটি-সিসিটি ইজারা বন্ধের দাবিতে বন্দরে অবস্থান কর্মসূচির ডাক

    নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চিটাগং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেয়ার প্রক্রিয়া বন্ধের দাবিতে আগামী ৫ অক্টোবর চট্টগ্রাম বন্দর ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে বন্দর রক্ষা কমিটি।

  • ক্রসফায়ারের সুযোগ নেই: আইনমন্ত্রী

    ক্রসফায়ারের সুযোগ নেই: আইনমন্ত্রী

    আইনের কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ বা ‘ক্রসফায়ার’-এর সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

  • ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

    ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় মঙ্গলবার

    কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল মঙ্গলবার ঘোষণা করা হবে।