Advertisement

সকালেই রাজধানীতে ঝুম বৃষ্টি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সকালেই রাজধানীতে ঝুম বৃষ্টি

রাজধানী ঢাকায় সকালেই হয়েছে ঝুম বৃষ্টি। আজ রোববার সকাল সাড়ে ৭টা থেকে বৃষ্টি শুরু হয়। ঘণ্টাখানেক টানা বৃষ্টির পর সাড়ে ৮টার দিকে বৃষ্টির তীব্রতা কমতে শুরু করে।

Advertisement

এর আগে শনিবার মধ্যরাতে ও রোববার ভোর রাতেও বজ্রসহ বৃষ্টি হয় ঢাকায়। বৃষ্টিতে অফিসগামী যাত্রী ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও এর আশপাশের অঞ্চলে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে ভারী বৃষ্টির কারণে ঢাকায় তাপমাত্রা কমেছে প্রায় ৬ ডিগ্রি সেলসিয়াস। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ২৮ দশমিক ২।

Advertisement

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকাসহ দেশের অন্যান্য অঞ্চলে ভারী বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বয়ে যেতে পারে কালবৈশাখী।