Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সারজিসকে ‘দানব মানব’ বললেন নীলা, এনসিপি নিয়ে সতর্কতা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৬, ১০: ৩২
সারজিসকে ‘দানব মানব’ বললেন নীলা, এনসিপি নিয়ে সতর্কতা

সারজিস আলম ও নীলা ইসরাফিল— এনসিপির বর্তমান ও সাবেক এই দুই নেতাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা ও সমালোচনা। নীলা তার ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম ও এনসিপিকে উদ্দেশ করে কড়া ভাষায় মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, “তোরা বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবি” এবং দাবি করেন, জনগণ এনসিপিকে বিরোধী দল হিসেবেও মেনে নেবে না।

Advertisement

বুধবার বিকেলে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে নীলা ইসরাফিল পোস্টটি করেন। সারজিস এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) এবং নীলা দলটির সাবেক নেত্রী। জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন নীলা। এরপর যোগ দেন এনসিপিতে। পরে এনসিপির আরেক নেতা সারোয়ার তুষারের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেন।

বুধবার রাতে দেওয়া এক স্ট্যাটাসে নীলা লেখেন, ‘‘প্রিয় সারজিস আলম, তোরা এখন বিরোধী দলে আছিস। কিন্তু মনে রাখিস, বিরোধী দল হিসেবেও তোদেরকে বাংলাদেশের মানুষ মেনে নিবে না। তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে...।’’

‘‘বাস্তবতা মেনে নাও রাজনীতিতে অবস্থান বদলায়, কিন্তু জনগণের রায়ই শেষ কথা। বিরোধী দলে আছো এটাই বিশাল ব্যাপার, কিন্তু জনগণের আস্থা অর্জন করাই এখন তোমাদের সবচেয়ে বড় পরীক্ষা।’’

Advertisement
Advertisement
Advertisement

neela-status-2

নীলা আরও লেখেন, ‘‘আওয়ামী লীগ ফিরবে কি ফিরবে না, সেটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিন্তু তোরা থাকবি কি থাকবি না সেটা নিয়ে চিন্তা কর। তোমরা রাজনৈতিকভাবে কতটা টিকে থাকতে পারবা, সেই প্রশ্নের উত্তর দিতে হবে এখনই। কারণ জনসমর্থন ছাড়া কোনো রাজনৈতিক শক্তির ভিত্তি টেকে না।’’

‘‘সময়ের সংকেত স্পষ্ট জনগণ দেখছে, বিচার করছে এবং মনে রাখছে। রাজনৈতিক উত্থান যেমন বাস্তব, পতনও তেমন বাস্তব আর সেই হিসাব শেষ পর্যন্ত জনগণই মেলায়। তোদের পতনের কাউন্টডাউন অনেক আগেই শুরু হয়েছে। এখন শুধু তার ধ্বনি আরও স্পষ্ট শোনা যাচ্ছে। প্রতিটি ভুল সিদ্ধান্ত, প্রতিটি বিভ্রান্তিকর অবস্থান, সেই পতনকে আরও ত্বরান্বিত করছে।’’

পোস্টের শেষ অংশে নীলা লেখেন, এখন হুঁশিয়ার হওয়ার সময়। আত্মসমালোচনা করুন, জনগণের কাছে জবাব দিন, এবং মনে রাখুন বাংলাদেশের রাজনীতিতে শেষ শব্দ ক্ষমতা নয়, জনগণই বলে।

নীলার এই পোস্টের জবাবে সারজিস আলম বা এনসিপির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে নীলা ও সারজিসের সমর্থনে অনেকেই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব। অনেকে নীলাকে সাহসী বলে প্রশংসা করছেন। কেউ কেউ পোস্টের কমেন্টে বলছেন, এনসিপি ‘সরকার-সৃষ্ট দল’ বা ‘জনবিচ্ছিন্ন’, একের পর এক নেতা পদত্যাগ করেছে। কিছু কমেন্টে নীলা ‘সত্য বলেছে’ বলে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, কেউ কেউ নীলাকে ‘পুরনো নেত্রী’ বলে খারিজ করছেন বা বলছেন, তিনি এখন আর দলে নেই, তাই এমন কথা বলতে পারেন। কিছু কমেন্টে এনসিপিকে তরুণ-শিক্ষিত দল হিসেবে দেখে তাদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ প্রকাশ করা হয়েছে।

neela-status

কেউ কেউ এটিকে রাজনৈতিক সতর্কবার্তা হিসেবে দেখছেন, আবার অনেকে এটিকে ব্যক্তিগত আক্রমণ ও অতিরিক্ত কড়া ভাষার ব্যবহার হিসেবে সমালোচনা করছেন।

এদিকে, বুধবারই ফেসবুকে দেওয়া আরেক পোস্টে সারজিস আলমকে ‘দানব মানব’ বলে অভিহিত করেছেন নীলা ইসরাফিল। তিনি লিখেছেন, তারেক রহমান সরকার হামের টিকা নিয়ে ব্যস্ত। যদি জুলাই সনদের পরিবর্তে একটি শিশুর জীবন রক্ষা করা যায়, তাহলে জুলাই সনদের মতো এক শ কোটি জুলাই সনদের চাইতে একটি শিশুর জীবন বাঁচানো উত্তম।

দেশে প্রায় ৫০ হাজার শিশু হামে আক্রান্ত হয়ে আছে এবং ৪০০-এর বেশি শিশুর মৃত্যু ঘটেছে জানিয়ে নীলা প্রশ্ন করেন, শিশুর জীবন কি কোনো দলিল, সনদ বা রাজনৈতিক বিতর্কের সাথে প্রতিযোগিতার জিনিস?

আর যদি হামের টিকাদান ও প্রতিরোধ কার্যক্রম জোরদার করা হয়ে থাকে, সেটাকে নিয়ে কটাক্ষ করা কি জনস্বাস্থ্য রক্ষার কাজকে ছোট করে দেখা নয়?

পোস্টে সারজিসকে উদ্দেশ করে নীলা লেখেন, ‘‘শুনে রাখ দানব, আমার শেষ প্রশ্নটা আরও সরল, রাজনীতি কি মানুষের জীবন বাঁচানোর কাজের উপরে, নাকি মানুষের জীবনই রাজনীতির সবচেয়ে বড় অগ্রাধিকার?’’

পোস্টের শেষাংশে তিনি লেখেছেন, ‘‘সবার আগে বাংলাদেশ।’’

বিষয়: বাংলাদেশসারজিস আলমএনসিপিফেসবুকরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

  • ২

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

  • ৩

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

  • ৪

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ৫

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সম্পর্কিত
  • সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

    পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত

    দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

  • সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন

    সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।