
কুষ্টিয়া জেলা কারাগারের ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
বিস্ফোরণে বিকট শব্দ হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় চার বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সজিব (১৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে কামরাঙ্গীরচর থানার বড়গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেছেন। বর্তমানে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ভুক্তভোগী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাশের বাসার ভাড়াটিয়া সজিব কৌশলে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায়। কিছুক্ষণ পর শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করে। পরে রাত ১১টার দিকে শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হয়।
এ বিষয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, স্থানীয়দের সহায়তায় অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শিশুটির মা থানায় মামলা করেছেন এবং অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকা মেডিকেলে শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা নিশ্চিত করা হচ্ছে।

কুষ্টিয়া জেলা কারাগারের ফটক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
বিস্ফোরণে বিকট শব্দ হলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় হতাহতের বা কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

জ্বালানি খাতের সব চুক্তির শ্বেতপত্র প্রকাশের দাবি বিশেষজ্ঞদের
সংলাপের মূল প্রবন্ধে ক্যাবের পক্ষ থেকে বলা হয়, এ খাতে অস্বচ্ছতা, অযৌক্তিক ব্যয়, ক্যাপাসিটি চার্জ, সিন্ডিকেট ও অতিরিক্ত মুনাফার কাঠামোগত সমস্যা রয়েছে। প্রতিযোগিতাবিহীন ক্রয় এবং ২০১০ সালের বিশেষ আইনের মাধ্যমে স্বাভাবিক আইনি প্রক্রিয়া এড়িয়ে যাওয়ার সুযোগ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়।

সাবেক এমপি আনারের মেয়ে ডরিন ৩ দিনের রিমান্ডে
আবেদনে আরও বলা হয়, ঘটনার সঙ্গে তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট সাক্ষ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে এবং মামলাটি বর্তমানে তদন্তাধীন।

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ১০৯
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।