Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মব হামলা বন্ধ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাল এইচআরডব্লিউ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৩: ৫৪
মব হামলা বন্ধ ও অবাধ-সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাল এইচআরডব্লিউ

বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে চলমান মব হামলা ও সহিংসতা বন্ধে অন্তর্বর্তী সরকারকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। একইসঙ্গে আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংস্থাটি।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার নিউইয়র্কভিত্তিক এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি এক বিবৃতিতে এ আহ্বান জানায় বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানবাধিকার রক্ষার লড়াই একটি সংকটপূর্ণ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে।

শেখ হাসিনার ফাঁসির রায়ে এইচআরডব্লিউর উদ্বেগshekh-hasina-4

বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়ার ডেপুটি ডিরেক্টর মীনাক্ষী গাঙ্গুলি বলেন, প্রথম আলো এবং দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা মতপ্রকাশের স্বাধীনতার ওপর একটি উদ্বেগজনক আঘাত।

Advertisement
Advertisement
Advertisement

মীনাক্ষী আরও উল্লেখ করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কিছু রাজনৈতিক ব্যক্তির উস্কানিমূলক বক্তব্য এমন এক পরিবেশ তৈরি করছে, যেখানে সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক কর্মী, এমনকি শিল্পী এবং সংগীতশিল্পীরাও পরিকল্পিতভাবে বিপদের মুখে পড়ছেন।

বিবৃতিতে আরও বলা হয়, অন্তর্বর্তী সরকার আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ ঘোষণা করলেও রাজনৈতিক সহিংসতা এবং আইনের শাসন বজায় না থাকা নাগরিক স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে । সংস্থাটি জানায়, এসব কারণে ভবিষ্যতে আরও মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়ছে।

বিবৃতিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গটি উঠে আসে। মীনাক্ষী গাঙ্গুলি বলেন, তরুণ নেতা ওসমান হাদির হত্যাকাণ্ড ছিল একটি ভয়াবহ ঘটনা। এই হত্যাকাণ্ডের পরই কয়েকটি সংবাদপত্রের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

হিউম্যান রাইটস ওয়াচ জোর দিয়ে বলেছে, একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পুনরায় প্রতিষ্ঠিত হতে হলে বাংলাদেশকে অবশ্যই সহিংসতা ও বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে এখনই সব দলের অংশগ্রহণ এবং ভোটাধিকারের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি।

বিষয়: এইচআরডব্লিউহামলাঅন্তর্বর্তী সরকারবিবৃতি
সর্বশেষ
  • ১

    ভারতের হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

  • ২

    লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

  • ৩

    গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

  • ৪

    ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

  • ৫

    এইটিজের ফ্যাশনে মেতে পরিবেশের কী ক্ষতি করছেন জানেন?

সম্পর্কিত
  • ভারতের হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

    ভারতের হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

    ভারতের সমালোচনা করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন সরকার দেশটির সঙ্গে সই হওয়া শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করছে। শিগগিরই এর ফল পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

  • গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

    গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

    বরিশালের গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ শুক্রবার উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আশোকাঠী গ্রামের বাসিন্দা বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে দুই

  • চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

    চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

    উজান থেকে নেমে আসা ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির স্তর সতর্কসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। গত সাত দিন ধরেই টানা পানি বেড়েছে পদ্মা নদীতে। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস

  • যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

    যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে যুবক নিহত

    রাজধানীর যাত্রাবাড়ীর ছনটেক এলাকায় মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে রাব্বী (২৫) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ছনটেক স্বপ্ন সুপার শপের সামনে এ ঘটনা ঘটে।