Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সাবেকদের ফেরার সুযোগে উদ্বিগ্ন বর্তমান ব্যাংক মালিকরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৬, ২০: ৫১
সাবেকদের ফেরার সুযোগে উদ্বিগ্ন বর্তমান ব্যাংক মালিকরা

ব্যাংক কোম্পানি আইন সংশোধনের একটি ধারায় বিতর্কিত সাবেক মালিক ও পরিচালকদের ব্যাংকের মালিকানায় ফেরার সুযোগ রাখা নিয়ে—উদ্বেগ জানিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।

Advertisement

আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন, বিএবির সভাপতি ও ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার।

বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালক এ কে আজাদ, ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির, পূবালী ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী।

বৈঠক শেষে আব্দুল হাই সরকার জানান, সংশোধিত আইনের একটি ধারায় অতীতে ব্যাংক থেকে অর্থ সরিয়ে নেওয়া বা অনিয়মের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের ফেরার সুযোগ রাখা হয়েছে বলে তারা উদ্বিগ্ন। তিনি বলেন, “যারা ব্যাংকিং খাত ধ্বংস করেছে, তারা আবার ফিরে এলে নতুন করে বিশৃঙ্খলা তৈরি হতে পারে।”

Advertisement
Advertisement
Advertisement

ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আরও বলেন, “কারা ব্যাংক থেকে টাকা নিয়ে গেছে, সেটা দেশের মানুষ জানে। তাদের আবার সুযোগ দিলে ব্যাংকিং খাতের ওপর জনগণের আস্থা আরও কমে যাবে। এতে নতুন সংকট তৈরি হওয়ার ঝুঁকি আছে।”

সরকার যে ব্যাংক রেগুলেশন আইন করেছে, তার সব শর্ত পূরণ করলে কোনোভাবেই অতীতের অনিয়মে জড়িতরা বা লুটেরা শ্রেণির কেউ আবার ব্যাংকের নিয়ন্ত্রণে ফিরতে পারবে না-ব‌লে ব্যাংকারদের সংগঠন বিএবি নেতাদের আশ্বস্ত করেছেন গভর্নর। বিএবি সভাপতির জানান, বৈঠকে গভর্নর তাদের আশ্বস্ত করেছেন যে সংশোধিত আইনের ১৮(ক) ধারার শর্ত কঠোরভাবে প্রয়োগ করা হবে।

বৈঠকে ব্যাংক খাতের চলমান সংস্কার কার্যক্রম নিয়েও আলোচনা হয়। বিশেষ করে দুর্বল ব্যাংকগুলোর একীভূতকরণ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে গভর্নর জানিয়েছেন বলে দাবি করেন আব্দুল হাই সরকার। বর্তমানে পাঁচটি ব্যাংককে কেন্দ্র করে যে মার্জার প্রক্রিয়া চলছে, সেটি আগের সিদ্ধান্ত অনুযায়ী এগিয়ে নেওয়া হবে বলেও তিনি জানান।

এ ছাড়া, ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ আইন ও নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আরও বিস্তৃত আলোচনা করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরে বিএবি। আব্দুল হাই সরকার বলেন, “অংশীজনদের মতামত নেওয়া হলে সিদ্ধান্ত আরও কার্যকর ও গ্রহণযোগ্য হতে পারে।”

বিষয়: ব্যাংকপূবালী ব্যাংকঢাকা ব্যাংকইউসিবিগভর্নরবাংলাদেশ ব্যাংক
Advertisement
সর্বশেষ
  • ১

    আবুধাবিতে বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে সৃজনশীলতা প্রতিযোগিতা

  • ২

    ৫ লাখ টাকার বনসাই স্ত্রীকে উপহার!

  • ৩

    অস্ট্রেলিয়ার বন্দাই বিচে আপত্তিকর অঙ্গভঙ্গির অভিযোগে ১ জন গ্রেপ্তার

  • ৪

    বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

  • ৫

    এবি ব্যাংকের দেওয়ানহাট শাখা নতুন ঠিকানায় স্থানান্তর

সম্পর্কিত
  • বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

    বিশ্ব অস্থিরতায় বাংলাদেশের জাতীয় স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি জরুরি: শামা ওবায়েদ

    জটিল হয়ে ওঠা আন্তর্জাতিক পরিস্থিতি, কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা ও আঞ্চলিক সংঘাতের কারণে এমন একটি পররাষ্ট্রনীতির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে, যা উদীয়মান বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং একই সঙ্গে বাংলাদেশের জাতীয় স্বার্থের ওপর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  • সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

    সিজিএসের উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন

    গবেষণা ও নীতিবিশ্লেষণধর্মী প্রতিষ্ঠান সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর উপদেষ্টা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে।

  • বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মন্দির-বাড়ি দখলের অভিযোগ

    বরিশালে স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মন্দির-বাড়ি দখলের অভিযোগ

    বরিশালের উজিরপুরে একটি বাড়ি ও মন্দিরসংলগ্ন সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান শেখের বিরুদ্ধে। গতকাল রোববার উজিরপুর মডেল থানায় নতুন করে লিখিত অভিযোগ করেন জমির মালিক বরুণ মিত্র।

  • হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

    হাসনাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন এবার হত্যা মামলায় গ্রেপ্তার

    সাবেক সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর ছেলে সেরনিয়াবাত মঈনউদ্দিন আহাম্মেদ আব্দুল্লাহকে এবার জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে ফিরোজ তালুকদার পলাশ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।