Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা, দাবি ভারতীয় গণমাধ্যমের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৩: ২৩
দিল্লিতে ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনে প্রবেশের চেষ্টা, দাবি ভারতীয় গণমাধ্যমের

ময়মনসিংহে দিপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে হত্যার প্রতিবাদে ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশাল বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং ধর্মীয় উপাসনালয় ভাঙচুরের নিন্দা জানাতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এবং বজরং দল এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

Advertisement

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, বিক্ষোভের পরিপ্রেক্ষিতে হাইকমিশনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। ব্যাপক নিরাপত্তা মোতায়েন থাকা সত্ত্বেও অনেক বিক্ষোভকারীকে পুলিশি ব্যারিকেড ঠেলে কূটনৈতিক মিশনের দিকে এগিয়ে যেতে দেখা গেছে। প্রতিবেদন অনুযায়ী, বিক্ষোভকারীরা অন্তত দুই স্তরের ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয়।

ভারতের হাইকমিশনারকে ফের তলবPronoy Verma

বিক্ষোভকারীদের হাতে ব্যানার ও প্ল্যাকার্ড ছিল এবং তারা দিপু দাসের হত্যার বিচার চেয়ে স্লোগান দিচ্ছিলেন। এক বিক্ষোভকারী বলেন, ‘‘আজ যদি আমরা আওয়াজ না তুলি, তবে কাল আমিও দিপু হবো, আপনিও দিপু হবেন।’’

তবে বিক্ষোভের আশঙ্কায় নিরাপত্তা সংস্থাগুলো আগে থেকেই সতর্ক ছিল। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ভবনের বাইরে তিন স্তরের ব্যারিকেড এবং পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

ময়মনসিংহের ভালুকায় গত ১৯ ডিসেম্বর ধর্ম অবমাননার অভিযোগে ২৫ বছর বয়সী পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে একটি উত্তেজিত জনতা। পরে তার মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়: বাংলাদেশহামলাহাইকমিশনহাইকমিশনারভারত
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।