
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আমেরিকা ইরানে হামলা চালালে এর প্রতিক্রিয়ায় প্রথমেই ইসরায়েলে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটি। আজ রোববার ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ সতর্ক করে জানিয়েছেন, ট্রাম্পের হুমকি অনুযায়ী আমেরিকা যদি ইসলামি প্রজাতন্ত্রটিতে হামলা চালায়, তবে মার্কিন সামরিক বাহিনী এবং ইসরায়েল ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা যায়, এক সপ্তাহের বেশি সময় ধরে ইরানে বিক্ষোভ চলছে। আন্দোলনকারীরা দেশটির রাজধানী তেহরান ও দ্বিতীয় বৃহত্তম শহর মাশাদের রাজপথগুলোতে আছড়ে পড়েছে। ইন্টারনেট ব্যবস্থা অচল এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিক্ষোভের পরিস্থিতি পর্যবেক্ষণ করা কঠিন হয়ে পড়েছে।
অ্যাক্টিভিস্টদের দাবি, বিক্ষোভকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১১৬ জন নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, বিক্ষোভে নিহতের সংখ্যা বাড়ার পাশাপাশি এ পর্যন্ত ২ হাজার ৬০০ জনকে আটক করা হয়েছে।
এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের সহায়তা করতে ইরানে সামরিক হামলা চালাতে পারেন বলেন জানিয়েছেন। এর জবাবে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবফ সতর্ক করে জানিয়েছেন, এমন হলে মার্কিন সামরিক বাহিনী এবং ইসরায়েল ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে গণ্য হবে।
পার্লামেন্টে আইনপ্রণেতারা দৌড়ে স্পিকারের মঞ্চের সামনে গিয়ে “আমেরিকা নিপাত যাক!” বলে স্লোগান দেওয়ার সময় গালিবফ এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
নিউইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শনিবার রাতে জানিয়েছে যে, ইরানের ওপর হামলার সামরিক বিকল্পগুলো ট্রাম্পের কাছে পেশ করা হয়েছে। তবে তিনি এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।
এরপরেই ইরানের জাতীয় সংসদ অধিবেশনে গালিবফ সরাসরি ইসরায়েলকে ‘অধিকৃত ভূখণ্ড’ হিসেবে উল্লেখ করেন এবং মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে হুমকি দেন, যা ছিল দেশ দুইটিতে হামলা করার আগাম সতর্কবার্তা।
গালিবফ বলেন, “ইরানে হামলার ঘটনা ঘটলে, অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলে অবস্থিত আমেরিকার সমস্ত সামরিক কেন্দ্র, ঘাঁটি ও জাহাজ আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। আমরা কেবল হামলা হওয়ার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখব না, বরং হুমকির যেকোনো বস্তুনিষ্ঠ লক্ষণ দেখামাত্রই পদক্ষেপ নেব।”
সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালিতে ভ্রমণের পরিকল্পনা রয়েছে—এমন পর্যটকদের সেখানে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রিয়াদ বিমানবন্দরে শনিবারের ক্ষেপণাস্ত্র হামলায় ২৪ বাংলাদেশি আহত
দূতাবাস জানিয়েছে, আহত ২৪ বাংলাদেশির মধ্যে ১১ জন কর্মী এবং ১৩ জন ওমরাহ ভিসাধারী। তাদের রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের বিস্তারিত তথ্য সংগ্রহ এবং সুচিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দূতাবাস যোগাযোগ অব্যাহত রেখেছে।

সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে আবার হামলা, টার্মিনালে আগুন
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রোববার একটি ‘অজ্ঞাত প্রক্ষেপণাস্ত্র’ রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-৪ লক্ষ্য করে আঘাত হানে। এতে আগুন ধরে যায়। সৌদি আরবের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, অনির্দিষ্ট সংখ্যক মানুষ আহত হয়েছে এবং তারা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছে।

রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।