
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।
এক পথচারী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি। দুর্ঘটনায় গাড়িটি সড়কের পাশের খাদে পড়ে যায়। এসময় প্রতিমন্ত্রী গাড়িতেই ছিলেন।
আজ শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বাজারের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, পূর্বঘোষিত সফরসূচি অনুযায়ী ঢাকা থেকে জয়পুরহাটে যাওয়ার পথে প্রতিমন্ত্রীকে বহনকারী গাড়ির সঙ্গে এক নারীর ধাক্কা লাগে। এসময় নারীকে বাঁচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে নেমে যায়।
পুলিশ জানায়, দুর্ঘটনার শিকার ওই নারীকে উদ্ধার করে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর প্রতিমন্ত্রী আব্দুল বারী সুস্থ আছেন।
দুর্ঘটনার পর প্রতিমন্ত্রী বর্তমানে জয়পুরহাটের কালাই উপজেলায় তার বাসভবনে অবস্থান করছেন বলে জানা গেছে।

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

‘চিকেনস নেকে’ নতুন মহাসড়ক বানাচ্ছে ভারত
ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযোগ আরও বাড়াতে শিলিগুঁড়ি করিডরে চার লেনের নতুন একটি মহাসড়ক নির্মাণের পরিকল্পনা করেছে দেশটির সরকার। এ লক্ষ্যে ২ হাজার কোটি রুপি বরাদ্দ করেছে কেন্দ্র সরকার।

নেপালে সুড়ঙ্গ থেকে ২ শ্রমিককে জীবিত উদ্ধার
হিমবাহধসে নেপালে সৃষ্ট বন্যা ও ভূমিধসের নয় দিন পর ত্রিশূলি ৩ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিবিসির সংবাদে জানানো হয়েছে, আজ শুক্রবার দুই ব্যক্তিকে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া দুই শ্রমিক হলেন ৩০ বছর বয়সী মেকানিক্যাল ফোরম্যান সঞ্জয় শাহ এবং ৪৫ বছর বয়সী ম

আজ শুভ জন্মাষ্টমী
সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী আজ। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করছেন। হিন্দু পুরাণ মতে, ভগবান শ্রী কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস পাশবিক শক্