Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ইসলামী ব্যাংক দখলের পায়তারা হলে নিজেই রাস্তায় নামব: জামায়াত আমির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬, ২১: ৪৬
ইসলামী ব্যাংক দখলের পায়তারা হলে নিজেই রাস্তায় নামব: জামায়াত আমির

ইসলামী ব্যাংক ‘দখলের পায়তারা’ হলে নিজেই রাস্তায় নামবেন বলে জানিয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার ১৪ নম্বর মেহফিল কনভেনশন সেন্টারে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

Advertisement

শফিকুর ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘ওই ব্যাংকের ক্ষতি হলে, আমরা চুপ করে বসে থাকব না। সেখানে তাদের (শেয়ার হোল্ডার) ওপর পুলিশ বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে। গুলি, টিয়ারশেল, জল কামান। আমি তখন সিলেটে ছিলাম। সেখানে বলেছি, আগামী দিন আমিও নামব (রাস্তায়), ইনশাল্লাহ।”

এই নেতা বলেন, “একটা শেয়ার থাকলে আমিও এই ব্যাংকের মালিক। আমার এই স্বত্বা নিয়ে কাউকে টানাটানি করার সুযোগ দেব না। সামনে গিয়ে বুক ফুলিয়ে দাঁড়ায় বলব, গুলি আমার বুকে মারো।”

জামায়াতের আমির বলেন, ‘‘এখন ইসলামী ব্যাংকের ডিপোজিটার, শেয়ার হোল্ডার সকলে মিলে রাস্তায় নেমেছে। এখন বলা হচ্ছে এগুলো জামায়াতে ইসলামীর মানুষ। আগে যেভাবে বলতো, তেলের লাইনে সব জামায়াতে ইসলামী সবাইকে পাঠায় দিচ্ছে। এবার সেই ভাবে বলে। আমি স্বীকার করে নিচ্ছি, এরা জামায়াতে ইসলামীর মানুষ। এবং এরা এই দেশের নাগরিক। এরা কোন দল করে, এটা দেখার বিষয় নয়। তারা এই ব্যাংকের মালিক।”

Advertisement
Advertisement
Advertisement

শফিকুর রহমান বলেন, ‘‘দেশের অর্থনীতি বিধ্বস্ত। ব্যবসায়ীরা ব্যাংক থেকে লোন পাচ্ছেন না। ডিপোজিটাররা তাদের টাকা ফেরতে পাচ্ছেন না। শেয়ার হোল্ডাররা নিজের শেয়ারের হিসাব পাচ্ছেন না। এই অবস্থায় আবার ৬টি ব্যাংকের গ্রাহকদের কী অবস্থা। ইসলামী ব্যাংক আবারও দখলের পায়তারা…। এমন এক ব্যাক্তিতে ব্যাংকের চেয়ারম্যান বানানো হয়েছে, যিনি পালিয়ে গিয়েছিলেন, যিনি পরিত্যক্ত ও ফ্যাসিস্টদের দোসর। তাকে আবার ইসলামী ব্যাংকের ঘাড়ের ওপর বাসিয়ে দেওয়া হয়েছে।”

বিষয়: ব্যাংকইসলামী ব্যাংকজামায়াতে ইসলামীডা. শফিকুর রহমান
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।