Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৯ আগস্ট, ২০২৬
২৯ আগস্ট, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Advertisement
Advertisement
> সংক্ষেপে

শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৫: ৫৪
শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু

রাজধানীর শ্যামপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় শফিকুল ইসলাম (৪০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে।

আজ রোববার দুপুরের দিকে শ্যামপুরের ধোলাইপাড় জালালাবাদ হামিদা সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে বিকেল তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement
Advertisement
Advertisement

নিহত শফিকুল ইসলামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী থানার রাজনগর গ্রামে। তার বাবার নাম শহীদ আলী। বর্তমানে পরিবারসহ রাজধানীর সবুজবাগের বাসাবো খেলার মাঠ সংলগ্ন এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পথচারী মিজান জানান, দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে শফিকুলের ভ্যানের সংঘর্ষ হয়। এতে ভ্যানটি উল্টে গেলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বিষয়:

ঢামেকঢাকা মেডিকেল কলেজ হাসপাতালভ্যানঅটোরিকশাদুর্ঘটনামৃত্যু
১

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কতা

২

গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি ও কার্যকর সুরক্ষা জরুরি: আসক

৩

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চাইল নেপাল

৪

লোডশেডিংয়ে কি এবার নতুন রেকর্ড হচ্ছেই?

৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনো যানবাহনের দীর্ঘ সারি

সম্পর্কিত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কতা

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে সতর্কতা

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-উত্তর ওড়িশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কস

গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি ও কার্যকর সুরক্ষা জরুরি: আসক

গুম প্রতিরোধে রাষ্ট্রীয় জবাবদিহি ও কার্যকর সুরক্ষা জরুরি: আসক

গুম প্রতিরোধে সত্য উদঘাটন ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে গুমের পুনরাবৃত্তি রোধে কার্যকর রাষ্ট্রীয় সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চাইল নেপাল

বন্যা পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তা চাইল নেপাল

আবহাওয়ার খারাপ হওয়ার কারণে নেপালে আজ শনিবার উদ্ধার ও তল্লাশি অভিযান সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কারিগরি সহায়তাও প্রয়োজন বলে জানিয়েছে দেশটি। বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনো যানবাহনের দীর্ঘ সারি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এখনো যানবাহনের দীর্ঘ সারি

নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজে সংস্কারকাজের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের ২৩ কিলোমিটার এলাকাজুড়ে এখনো যানবাহনের ধীরগতি রয়েছে। এই অংশের কোথাও কোথাও যানজটও সৃষ্টি হতে দেখা গেছে। সংস্কারকাজের জন্য মহাসড়কের এক লেন বন্ধ করে অপর লেন দিয়ে যানবাহন চলাচল করে। ফলে ধীরে ধীরে মহাসড়কে য