
বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
গবেষকদের মতে, বাণিজ্যিক পর্যায়ে উৎপাদনের উপযোগী করে তুলতে পারলে এ প্রযুক্তির মাধ্যমে আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশের বিকল্প তৈরি করা সম্ভব হবে।
চরচা প্রতিবেদক

রাজধানীর শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি লেপে দেওয়ার ঘটনায় এক নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে তাদের আটক করে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, শিল্পকলা একাডেমির সামনের ওই দেয়ালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সঞ্জীব চট্টোপাধ্যায়সহ উপমহাদেশের বিভিন্ন গুণীজনের প্রতিকৃতি আঁকা ছিল। আজ শনিবার দুপুরে সেখানে এক নারী ও তার সহযোগীরা রবীন্দ্রনাথের ছবিতে কালো কালি লেপে দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার কয়েকটি ভিডিওতে দেখা যায়, ওই নারী ব্রাশ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি দিচ্ছেন। এ সময় শাহবাগ থানার পুলিশ তাদের আটক করে পুলিশের ভ্যানে তোলে। আটকের সময় ওই নারী এবং তার সহযোগীরা ‘ভারতীয় আগ্রাসন’ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
গণমাধ্যমের সামনে ওই নারী প্রাথমিকভাবে দাবি করেন, রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে ছিলেন এবং তিনি বলেছিলেন ‘কাঙ্গালদের আবার কিসের শিক্ষা’। রবীন্দ্রনাথকে ‘বাংলাদেশের বিরুদ্ধে’ আখ্যা দিয়ে এর প্রতিবাদস্বরূপ তিনি ছবিতে কালি দিয়েছেন বলে জানান।
তবে পরবর্তীতে সাংবাদিকদের জেরার মুখে ওই নারী নিজের অবস্থান পাল্টান। তিনি দাবি করেন, তিনি অসুস্থ (জ্বরে আক্রান্ত) এবং তাকে কেবল একটি ‘সাধারণ প্রতিবাদ কর্মসূচির’ কথা বলে এখানে আনা হয়েছিল। রবীন্দ্রনাথের ছবিতে কালি দেওয়ার বিষয়টি তিনি আগে থেকে জানতেন না। জানলে তিনি আসতেন না। এছাড়া আটকের সময় এক পুরুষ পুলিশ সদস্য তাকে ধাক্কা দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
অন্যদিকে, আয়াশ নামের এক যুবককে আটকের পর পুলিশের ভ্যানে তোলার সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয়।
শাহবাগ থানার ডিউটি অফিসার মোহাম্মদ আব্দুল খালেক চরচাকে বলেন, “ঘটনাস্থল থেকে আয়াশসহ মোট তিন যুবক ও এক নারীকে আটক করা হয়েছে। বেলা সাড়ে ১২টার দিকে তাদের থানায় নিয়ে আসা হয়।”
আটকদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে তিনি বলেন, “এখনো তাদের বিরুদ্ধে মামলা করার বিষয়টি নিশ্চিত নয়। ঊর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবেন।”
বর্তমানে আটকরা শাহবাগ থানা হেফাজতে রয়েছেন এবং পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে বলে জানা গেছে।

বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর
গবেষকদের মতে, বাণিজ্যিক পর্যায়ে উৎপাদনের উপযোগী করে তুলতে পারলে এ প্রযুক্তির মাধ্যমে আমদানি করা অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশের বিকল্প তৈরি করা সম্ভব হবে।

রাতেই ভিডিও বার্তা দীপকের, বিক্ষোভের নেতৃত্ব দেবেন অজিঙ্কা শিন্ডে
ভারতের দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভের নেতৃত্ব দেবেন দলটির দায়িত্বপ্রাপ্ত নেতা অজিঙ্কা শিন্ডে। দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে আগেই ধারণ করা একটা ভিডিওতে এই বার্তা দেন। ভিডিওতে অভিজিৎ বলেছেন, তিনি, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক হলে শিন্ডে বিক্ষোভ চালিয়ে যাবেন।

এবার দিল্লি থেকে আটক মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দোপাধ্যায়কে দিল্লিতে আটক করেছে পুলিশ। আজ শনিবার দিল্লির সাউথ অ্যাভিনিউ বাসস্ট্যান্ডের কাছ থেকে মমতা আটক হয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু
দেশের খ্যাতনামা সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু। প্রায় দুই বছর ধরে কিডনি ক্যানসারের সঙ্গে লড়াই করা টিপু বর্তমানে যুক্তরাষ্ট্রে চিকিৎসা নিচ্ছেন।