Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

অর্থ আত্মসাতে জড়িত ছিল চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি: পুলিশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ২০: ১৬
অর্থ আত্মসাতে জড়িত ছিল চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি: পুলিশ
অনলাইনে প্রতারণার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক ডিভাইস। ছবি: চরচা

চট্টগ্রামের খুলশীতে গ্রেপ্তার বিদেশিরা তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অবৈধভাবে অর্থ আত্মসাত করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ। বিভিন্ন দেশের অধিবাসী হলেও তারা একটি চক্র হিসেবে অনলাইনে প্রতারণার কাজটি করে আসছিল।

Advertisement
Advertisement
Advertisement

আজ শুক্রবার বিকেলে সংবাদ সম্মেলনে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ফয়সাল আহম্মেদ এসব তথ্য জানান।

ফয়সাল আহম্মেদ বলেন, “খুলশী থানার দুবাই প্রবাসীর ওই আটতলা ভবনে গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত নগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে। তাদের নিকট থেকে অনলাইনে প্রতারণার কাজে ব্যবহৃত দেড় শতাধিক ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়।”

তিনি বলেন, “গ্রেপ্তারকৃতদের মধ্যে পাকিস্তানের ২১ জন, লাওসের ৩৫ জন, চীনের পাঁচজন এবং নেপাল ও ভিয়েতনামের একজন করে নাগরিক রয়েছেন।”

Advertisement
Advertisement
Advertisement

পুলিশের এই কর্মকর্তা বলেন, “গ্রেপ্তারকৃতরা বাংলাদেশের বিভিন্ন স্থানে বাসা ভাড়া নিয়ে অনলাইনভিত্তিক বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রবেশ এবং বিভিন্ন ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণা ও অন্যান্য অনলাইন অপরাধমূলক কার্যক্রম চালাচ্ছিল। তাদের অপরাধমূলক র্কাযক্রম পরিচালনায় এ দেশীয় সহযোগীও রয়েছে।”

চট্টগ্রামে অনলাইন প্রতারক চক্রের সদস্য সন্দেহে ৬৩ বিদেশি আটকচট্টগ্রাম

ফয়সাল আহম্মেদ বলেন, “তাদের নিকট থেকে বিভিন্ন ব্রান্ডের ১৩৪টি মোবাইল ফোন, একটি অ্যাপল ট্যাব, ৫৭টি ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় খুলশী থানায় তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।”

ফয়সাল আহম্মেদ বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সহায়তায় আর্থিক প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং বেআইনিভাবে ই-ট্রানজেকশনের মাধ্যমে তারা অপরাধ সংঘটন করে আসছিল। লাওস, কম্বোডিয়া ও ভিয়েতনামে অনলাইনে অপরাধের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান জোরদার হওয়ায় চক্রটি নিরাপদ ঘাঁটি হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছে।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আটক ব্যক্তিদের কারো কাছে কোনো পাসপোর্ট পাওয়া যায়নি। তাদের সকল পাসপোর্ট এক ব্যক্তির কাছে রাখা আছে। তাকে ধরা গেলে এবং পাসপোর্টগুলো জব্দ করা গেলে বলা যাবে তারা কীভাবে কখন এ দেশে এসেছিলেন।”

বিষয়: প্রতারণাসিএমপিতথ্যপ্রযুক্তিচট্টগ্রামবিদেশি
সর্বশেষ
  • ১

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • ২

    ভারত-রাশিয়া সম্পর্ক জোরদারে মোদি-পুতিন সমঝোতা

  • ৩

    খসড়া সাইবার সুরক্ষা আইন স্বাধীন মতপ্রকাশে ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি

  • ৪

    অর্থ আত্মসাতে জড়িত ছিল চট্টগ্রামে গ্রেপ্তার ৬৩ বিদেশি: পুলিশ

  • ৫

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের

সম্পর্কিত
  • বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

    বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির (৫৭) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডের দৈনিক সমকালের ব্যুরো অফিস থেকে তার লাশ উদ্ধার করা হয়। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম এ তথ্য জানিয়েছেন। পুলক চ্যাটার্জি দীর্ঘদিন দৈনিক যুগ

  • ভারত-রাশিয়া সম্পর্ক জোরদারে মোদি-পুতিন সমঝোতা

    ভারত-রাশিয়া সম্পর্ক জোরদারে মোদি-পুতিন সমঝোতা

    জ্বালানি ও প্রতিরক্ষাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সম্মত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, ভারতের রাজধানী দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলন শুরুর ঠিক আগের দিন শুক্রবারে এক দ্বিপাক্ষিক বৈঠ

  • খসড়া সাইবার সুরক্ষা আইন স্বাধীন মতপ্রকাশে ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি

    খসড়া সাইবার সুরক্ষা আইন স্বাধীন মতপ্রকাশে ঝুঁকি সৃষ্টি করবে: টিআইবি

    খসড়া সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ এ জনগণের মৌলিক মানবাধিকার, বাক্-স্বাধীনতা ও স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে ব্যাপক ঝুঁকি সৃষ্টি করবে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। আজ শুক্রবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এ তথ্য

  • হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের

    হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের

    গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ১১১ শিশু। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।