
পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার ছয় কর্মকর্তা এবং উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।
সিলেট বিভাগে বজ্রপাতে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনাগুলো ঘটে। মারা যাওয়া দুই ব্যক্তি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শিপু মিয়া (২৮) ও হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার লিটন সরকার (৩৫)।
শিপু মিয়া তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামের আতাউর রহমানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শিপু মিয়া ইঞ্জিনচালিত নৌযানের মাধ্যমে তাহিরপুর উপজেলার বাগলি শুল্কস্টেশন থেকে দেশের বিভিন্ন এলাকায় কয়লা ও চুনাপাথর পরিবহন করেন।
বাগলি থেকে ময়মনসিংহের চারঘাটে চুনাপাথর নিয়ে যাওয়ার জন্য তিনি ও তার গ্রামের প্রতিবেশী ইঞ্জিনচালক মোজ্জামিল হক বাড়ি থেকে বের হন। পথে মাটিয়ান হাওরে বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে নৌযানের সুকানির দায়িত্বে থাকা শিপু মিয়া গুরুতর আহত হন। পরে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বিষয়টি চরচাকে নিশ্চিত করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তিনি।
অন্যদিকে, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে লিটন সরকার মারা যান। আজ সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নোয়াহাটি পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। নিহত লিটন সরকার নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কৃষিকাজের জন্য মাঠে গেলে বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, বজ্রপাতে লিটন সরকারের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

পুলিশের ১১ কর্মকর্তাকে বদলি ও পদোন্নতি
পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদলে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদমর্যাদার ছয় কর্মকর্তা এবং উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

স্থানীয় নির্বাচনে ভোটের সময়সূচি পুনর্বিবেচনা করবে ইসি
নভেম্বর ও ডিসেম্বরে বিভিন্ন পরীক্ষা থাকায় স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক সময়সূচি নতুন করে পর্যালোচনা করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সামনে রেখে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
সারা দেশে গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৩৪৩ শিশু। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে

বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো: গণপূর্ত প্রতিমন্ত্রী
বরিশালে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। আজ বৃহস্পতিবার বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ এবং সরকারি কার্যক্রমে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি