Advertisement

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
ছবি: সংগৃহীত

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

Advertisement

আজ শুক্রবার এক অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উষ্ণ অভিনন্দন।

দ্রৌপদী মুর্মু মির্জা ফখরুলের দীর্ঘদিনের জনজীবনের অভিজ্ঞতা ও রাজনৈতিক নেতৃত্ব বাংলাদেশের জনগণের সেবায় সফল মেয়াদের সূচনা করবে বলে আশা প্রকাশ করেন।

ভারতের রাষ্ট্রপতি বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনন্য। অভিন্ন ইতিহাসের ত্যাগ, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর ভিত্তি করে এ সম্পর্ক গড়ে উঠেছে।

Advertisement

দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও শক্তিশালী করতে বাংলাদেশের নতুন রাষ্ট্রপতির সঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

অভিনন্দন বার্তায় ভারতের রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য, সুখ ও দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

পাশাপাশি বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন ভারতের রাষ্ট্রপতি।