
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণে বাংলাদেশে ‘গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য’ নির্বাচন জার্মানি দেখতে চায় বলে জানিয়েছে ঢাকায় দেশটির রাষ্ট্রদূত রুডিগার লটজ।
বৃহস্পতিবার রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে দেখা করে তিনি জার্মান রাষ্ট্রদূত সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, “আগামী বছর বাংলাদেশে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এখানে ১২ কোটি ৭০ লাখেরও বেশি মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এটি শুধু বাংলাদেশের জন্যই নয়, আঞ্চলিক ও বৈশ্বিক গণতন্ত্রের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।”
রাষ্ট্রদূত লটজ আরও বলেন, “এই নির্বাচন কমিশন বিশাল এক চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছে। তারা এ পর্যন্ত ভালো কাজ করছে।” গণতন্ত্রে ফিরে আসার এই যাত্রায় তিনি নির্বাচন কমিশন ও বাংলাদেশের জনগণকে শুভকামনা জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা মনে করি, দেশের একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন প্রয়োজন; এমন একটি নির্বাচন, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল অংশ নিতে পারে। এটুকুই আমাদের প্রত্যাশা।”
রাষ্ট্রদূতের মতে, এই নির্বাচন সফলভাবে আয়োজন করতে পারলে বাংলাদেশ আবারও ‘এশিয়া ও বিশ্বের গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের অঙ্গনে’ যোগ দেওয়ার সুযোগ পাবে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।