Advertisement Banner

টাকা আত্মসাতের অভিযোগে মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
টাকা আত্মসাতের অভিযোগে মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত

সাবেক জেলা জজ ও সুপ্রিম কোর্টের আইনজীবী মাসদার হোসেনের আইনজীবী সনদ স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। কাউন্সিলের সচিব পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল দৈনিক কালবেলা পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আইনজীবী মাসদার হোসেন কর্তৃক মক্কেলের নিকট থেকে সোয়া কোটি টাকা আত্মসাৎ করা সংক্রান্ত সংবাদটি বার কাউন্সিলের গোচরীভূত হয়েছে। উল্লিখিত সংবাদমতে, আইনজীবী মাসদার হোসেন উক্ত বিষয়টি স্বীকার করে নিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ওই অভিযোগের প্রাথমিক সত্যতা ও পেশাগত নৈতিকতার প্রশ্ন বিবেচনায় নিয়ে বার কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই বিষয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রাথমিক উপাদান থাকায় সাময়িকভাবে তার সনদ স্থগিত করে। তার সনদ কেন স্থায়ীভাবে বাতিল করা হবে না— মর্মে আগামী ১৫ দিনের মধ্যে কারণ দর্শানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই অবধি তার সনদ সাময়িকভাবে স্থগিত থাকবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সম্পর্কিত