Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৪: ৪৪
চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুর অভিযোগ

চুয়াডাঙ্গার জীবননগরে সেনাবাহিনীর হেফাজতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫০) মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের পরিবার ও বিএনপি নেতা-কর্মীদের দাবি, নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। তবে সেনাবাহিনী বলছে, জিজ্ঞাসাবাদের সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার দিবাগত রাত ১২টার দিকে তার মৃত্যু হয়।

ডাবলু জীবননগর উপজেলা শহরের হাসপাতালপাড়া এলাকার বাসিন্দা এবং উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা সেনাক্যাম্পের সদস্যরা জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন এলাকায় অভিযান চালায়। ডাবলু ওই সময় একটি ওষুধের দোকানে অবস্থান করছিলেন। সেখান থেকে তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। পরে রাত ১২টার দিকে তার মৃত্যুর খবর আসে।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে, ডাবলুর মৃত্যুর খবর জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের স্বজন ও বিএনপি নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিক্ষোভস্থলে পুলিশ উপস্থিত হয়।

নিহতের ভাই শরিফুল ইসলাম কাজল বলেন, ‘‘আমার ভাইকে হত্যা করা হয়েছে।’’

চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও আসন্ন নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনের প্রার্থী মাহমুদ হাসান খান অভিযোগ করেন, ‘‘অভিযানের নামে বিএনপির নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালানো হয়। নির্যাতনের মাত্রা এতটাই বেশি ছিল যে শামসুজ্জামান সহ্য করতে না পেরে মারা গেছেন।’’

এই ঘটনায় সেনাবাহিনীর কাছ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সেনাবাহিনীর বরাত দিয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ‘‘শামসুজ্জামানের মৃত্যুর পর সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ইমরান আমাকে বিস্তারিত জানিয়েছেন। তার (কর্নেল) ভাষ্য অনুযায়ী, অভিযান চলাকালে জিজ্ঞাসাবাদের সময় শামসুজ্জামান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

এদিকে, আজ মঙ্গলবার সকালে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমীনের উপস্থিতিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন।

বিষয়: রাজনীতিবিএনপিঅপরাধসেনাবাহিনী
সর্বশেষ
  • ১

    আজমুল হত্যার মামলায় গ্রেপ্তার আরও ২

  • ২

    পুলিশের ১৫ কর্মকর্তা বদলি

  • ৩

    বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

  • ৪

    গণমাধ্যমে বয়কটের মুখে হোয়াইট হাউসে ‘ট্রাম্প টিভি’ চালু

  • ৫

    প্রতিশ্রুতির পরও সংস্কার হয়নি মহাসড়ক, শিক্ষার্থীদের তোপের মুখে সওজ কর্মকর্তা

সম্পর্কিত
  • আজমুল হত্যার মামলায় গ্রেপ্তার আরও ২

    আজমুল হত্যার মামলায় গ্রেপ্তার আরও ২

    খুলনায় শিক্ষার্থী আজমুল হোসেন হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও নগর গোয়েন্দা পুলিশ। আজ মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে খুলনার হরিনটানা থানার খাজা হল গেট সংলগ্ন এলাকা থেকে একজনকে ও বরিশালের উজিরপুর উপজেলা থেকে অপরজনকে গ্রেপ্তার করা হয়।

  • পুলিশের ১৫ কর্মকর্তা বদলি

    পুলিশের ১৫ কর্মকর্তা বদলি

    পুলিশের অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপারসহ (এসপি) পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

  • বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

    বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

    বাংলাদেশের প্রযুক্তিনির্ভর, উৎপাদনমুখী খাতে ভারতীয়দের আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

  • গণমাধ্যমে বয়কটের মুখে হোয়াইট হাউসে ‘ট্রাম্প টিভি’ চালু

    গণমাধ্যমে বয়কটের মুখে হোয়াইট হাউসে ‘ট্রাম্প টিভি’ চালু

    শীর্ষস্থানীয় তিনটি সংবাদমাধ্যমকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করার প্রতিবাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংবাদ সম্প্রচার বয়কট করেছে যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান টেলিভিশন নেটওয়ার্কগুলো। নজিরবিহীন এই উত্তেজনার মধ্যেই হোয়াইট হাউস সোমবার নিজস্ব স্ট্রিমিং চ্যানেল ‘ট্রাম্প টিভি’ চালুর ঘোষণা দিয়েছে